ভিসা পেলেই মেঘালয় যাবেন সালাহউদ্দিনের স্ত্রী
আপডেট: ০৩:৩২ পিএম, ১৩ মে ২০১৫ বুধবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের সঙ্গে মঙ্গলবারের পর আর কথা হয়নি তার স্ত্রী হাসিনা আহমদের। যত দ্রুত সম্ভব তিনি ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের একটি হাসপাতালে চিকিত্সাধীন স্বামীর কাছে যেতে চান। এজন্য ভারতীয় হাইকমিশনে ভিসার জন্য দৌড়ঝাপ করছেন তিনি। তবে বুধবার পর্যন্ত ভিসা পাননি। হাইকমিশন থেকে জানান, হয়েছে কেন্দ্রের সঙ্গে কথা বলে তারা সিদ্ধান্ত নিবে। হাসিনা আহমদ গতকাল এইসব তথ্য জানিয়েছেন।
সকালে গুলশানে নিজের বাসায় সংবাদ সম্মেলনে হাসিনা বলেছেন, সরকারের সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব নয়। সরকারের সহযোগিতা সবসময় কামনা করছি। ভারতের ভিসা পেলেই ‘যতদ্রুত সম্ভব’ শিলংয়ের উদ্দেশ্যে রওনা হতে চাই। ভিসা হাতে পেলেই আমি শিলং রওনা হব।
তিনি জানান,ভিসার আবেদনপত্রে সড়ক ও আকাশপথ- দুই সুযোগই তারা রেখেছেন। যে পথ সুবিধাজনক হবে, সে পথেই তারা যাবেন। তবে হাসপাতাল পরিবর্তন হওয়ায় স্বামীর সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি বলে জানান তিনি। তাদের ভিসার জন্য ভারতীয় হাই কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
বুধবার ১১টার পর তিনি ভারতীয় হাইকমিশনের অফিসে যান। হাসিনা আহমেদ ও তার ভগ্নিপতি মাহবুবুল করীম বুলবুলসহ চার জনের নামে ভিসার আবেদন করা হয়েছে বলে জানা গেছে।
হাসিনা আহমদ বলেন, ভারতীয় পুলিশ বলেছে, ওনার সঙ্গে পাসপোর্ট নেই। তাই তাঁকে ফিরিয়ে আনার প্রক্রিয়াটা দীর্ঘ হতে পারে। এ নিয়ে প্রশাসনের কারও সঙ্গে বা সরকারের সঙ্গে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে হাসিনা বলেন, আমরা আগে ওখানে পৌঁছাব। পরিস্থিতি বোঝার পর তার পরে কী ব্যবস্থা নেব, সেটা দেখব। হাসিনা আহমেদ বলেন,আমার স্বামীকে অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এজন্য দেশবাসীসহ সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
দুই মাস ধরে নিখোঁজ থাকার পর মঙ্গলবার সালাহ উদ্দিন আহমদের খোঁজ মেলে। অবৈধ প্রবেশের দায়ে তিনি শিলংয়ের সরকারী হাসপাতালে গ্রেফতার অবস্থায় চিকিত্সাধীন। শিলং পুলিশের পক্ষ থেকে বলা হয়, সঙ্গে কাগজপত্র না থাকায় তারা সালাহ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে। অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলাও হয়েছে।
১৩.০৫.২০১৫ - ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬











