ভুটানকে ৯-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪১ পিএম, ৭ নভেম্বর ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে উড়ছে বাংলাদেশের মেয়েরা। প্রতিযোগিতার প্রথম ম্যাচে তাদেরকেই ৮-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার লড়াই শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। এবার বাংলাদেশ জিতল ৯-০ গোলের ব্যবধানে। এই টুর্নামেন্টে একই দলের বিপক্ষে এবার ডাবল হ্যাটট্রিক করেছেন সুরভী আকন্দ প্রীতি।
সোমবার (৭ নভেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ১৫তম মিনিটে প্রীতির গোলে গোল যাত্রা শুরু করে বাংলাদেশ। বিরতির আগেই তিনি হ্যাটট্রিক পূর্ণ করেন। ৩২ মিনিটের মধ্যে তিনি তিন গোল করেন। প্রথমার্ধের ইনজুরি সময়ে তার করা আরেকটি গোলে বাংলাদেশ ৪-০ গোলের লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে।
বিরতির পরপরই প্রীতি আরেকটি গোল করেন। ৫৫, ৬৬ ও ৮০ মিনিটে মিতু, আয়েশা ও থুনিয়ে মারমা একটি করে গোল করেন। ৮৭ মিনিটে সুরভী আরেকটি গোল করলে ডাবল হ্যাটট্রিক পূর্ণ হয়। ফলে ৯-০ গোলে জেতায় শিরোপার পথে অনেকটাই এগিয়ে গেছে বাংলাদেশ।
তিন দেশের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টে টানা তিন ম্যাচ হেরে ইতোমধ্যেই ভুটান টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। ফলে ৯ নভেম্বর নেপালের বিপক্ষে ভুটানের ম্যাচটি শুধুই নিয়মরক্ষার। আগামী বুধবার নেপাল ভুটানকে হারালে ১১ নভেম্বর বাংলাদেশ এবং নেপালের মধ্যকার ম্যাচটিই মূলত হবে ফাইনাল।
শিরোপা জিততে সেই ম্যাচে নেপালের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। তবে শুধু জিতলেই চলবে না, স্বাগতিকদের এগিয়ে থাকতে হবে গোলের হিসাবেও। ২০১৭ সালে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। এরপর ২০১৮ ও ২০১৯ সালে পরপর দুইবার শিরোপা দখলে নেয় ভারত।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






