ভুটানের বিপক্ষে খুদে বাঘিনীদের ৮ গোলের বিশাল জয়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৪ পিএম, ১ নভেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
বড় বোনদের দেখানো পথেই হাঁটছে বাংলাদেশ নারী দলের খুদেরা। সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ভুটানকে স্রেফ উড়িয়ে দিয়েছে খুদে বাঘিনীরা। তাদের তাণ্ডবে ম্যাচটিতে ভুটানের বিপক্ষে ৮-০ গোল ব্যবধানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ।
সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসর আজ (১ নভেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয়েছে। এবারের আসরে বাংলাদেশ, ভুটান এবং নেপাল মিলিয়ে তিন দলের টুর্নামেন্ট হচ্ছে।
যেখানে প্রথম ম্যাচে ভুটানকে গুঁড়িয়ে দিয়েছে খুদে বাঘিনীরা। ম্যাচের শুরু থেকে শেষপর্যন্ত একের পর এক আক্রমণে ভুটানকে ব্যতিব্যস্ত করে রেখেছে বাংলাদেশের ফুটবলাররা। এরমধ্যে প্রথমার্ধেই তুলে নেয় ৩ গোল।
দ্বিতীয়ার্ধের বাকি ৪৫ মিনিটে আরও বেশি আগ্রাসী হয়ে ওঠে বাঘিনীরা। দ্বিতীয়ার্ধেই ভুটানের জালে আরও ৫ বার বল জড়ান। তাতে ৮-০ গোল ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে খুদে বাঘিনীরা।
বাংলাদেশের পক্ষে সুরভি আকন্দ হ্যাটট্রিকের আনন্দে মাতেন। এ ছাড়াও ম্যাচে জোড়া গোল করেন উমেহ্লা মারমা। এই দুই জনের পাঁচ গোল ব্যতীত আরও তিন বাঘিনীর পা থেকে গোল আসে। তারা হলেন যথাক্রমে থুইনু মারমা, জয়নব বিবি রিতা এবং কানন রানী বাহাদুর।
সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে ২০১৭ সালে শিরোপা জিতে নিয়েছিল বাংলার নারীরা। পরের দুইবার অবশ্য ভারতের কাছে শিরোপা খুইয়ে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল বাংলাদেশের খুদে নারীদের। এবারের আসরে ফেভারিট স্বাগতিক বাংলাদেশই। প্রথম ম্যাচে নিজেদের খেলায় সেটির ছাপও রাখল খুদে বাঘিনীরা।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











