‘ভুল চিকিৎসায়’ মায়ের মৃত্যু, ৭ কোটি ক্ষতিপূরণ পান শ্রীদেবী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার
মা-বাবা ও বোনের সঙ্গে শ্রীদেবী।
বলিউডের নায়িকাদের মধ্যে প্রথম সুপারস্টার তিনি। একাই পাল্লা দিতেন তাবড় নায়কদের জনপ্রিয়তার সঙ্গে। সুন্দরী এবং পরিশ্রমী শ্রীদেবী ছিলেন কাজপাগল। এক সময় এমনও গেছে, এক বছরে তার ১২টি ছবি মুক্তি পেয়েছে।
কিন্তু তার জীবনে এ রকমও একটি বছর গেছে যখন কোনও ছবিতে অভিনয়ের সুযোগই আসেনি তার কাছে। সে বছর কোনও ছবিতেই সই করেননি ‘মিস্টার ইন্ডিয়া’-র নায়িকা।
শ্রীদেবীর কেরিয়ারে সেই কালো বছরটি হল ১৯৯৫। শুধু পেশাদার জীবনই নয়। ব্যক্তিগত জীবনেও এ বছরটি তার কাছে ছিল বিষাদময়।
সে বছরই ধরা পড়ে, শ্রীদেবীর মা রাজেশ্বরী ক্যান্সার আক্রান্ত। একাধিক চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরে শ্রীদেবী ঠিক করেন তিনি মাকে নিয়ে যাবেন নিউ ইয়র্ক।
নিউইয়র্কের এক নামী হাসপাতালে রাজেশ্বরীকে ভর্তি করেন শ্রীদেবী। সেখানেই তার অস্ত্রোপচারের দিন ঠিক হয়।
অস্ত্রোপচারের দিন সকাল থেকেই শ্রীদেবী ছিলেন অত্যন্ত উদ্বিগ্ন। চিকিৎসকরা যখন জানান, রাজেশ্বরীর অস্ত্রোপচার সফল হয়েছে, তখন তার দুশ্চিন্তা কিছুটা কমে।
কিন্তু রাজেশ্বরীর জ্ঞান ফেরার পরে দেখা দেয় নতুন সমস্যা। তিনি ১০ বছরের পুরনো কথা বলতে থাকেন। কিন্তু ভুলে গেছেন সাম্প্রতিক স্মৃতি।
ক্রমশ রাজেশ্বরীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তিনি পরিচিতদের চিনতে পারছিলেন না। হারিয়ে ফেলেছিলেন চলার ক্ষমতাও।
এরপর প্রকাশ্যে আসে হাসপাতালের চরম গাফিলতির কথা। রাজেশ্বরীর মস্তিষ্কে যে দিন অস্ত্রোপচারের কথা ছিল, সে দিন আরও এক ভারতীয় রোগীর অস্ত্রোপচারের কথা ছিল ওই একই হাসপাতালে।
অভিযোগ, দ্বিতীয় রোগীর এক্স রে রিপোর্ট অনুযায়ী রাজেশ্বরীর মস্তিষ্কের বাঁ দিকে অস্ত্রোপচার করা হয়। অথচ তার মস্তিষ্কের ডান দিকে অস্ত্রোপচারের কথা ছিল।
হাসপাতালের গাফিলতিতেই তার মা মৃত্যুমুখে চলে গেছেন, দাবি করেন শ্রীদেবী। এই বিতর্কিত অধ্যায় খবরে এসেছিল নিউইয়র্কের সংবাদমাধ্যমে। ভারতীয় সংবাদ মাধ্যমেও সেই খবর প্রকাশিত হয়েছিল।
এরপর নিউইয়র্কের অন্য একটি হাসপাতালে এক ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক নতুন করে অস্ত্রোপচার করেন রাজেশ্বরীর। এবারের অস্ত্রোপচার সফল হয়। তিনি কিছুটা সুস্থ হন আগের তুলনায়। তবে পুরোপুরি সুস্থতা অধরাই থেকে যায়।
টানা দুই মাস নিউইয়র্কে থাকার পর মাকে নিয়ে দেশে ফেরেন শ্রীদেবী। জীবনের এই সঙ্কটের সময়ে তার পাশে ছিলেন বনি কাপুর।
তবে দেশে ফেরার কয়েক মাস পরে মৃত্যু হয় শ্রীদেবীর মায়ের। নিউইয়র্কের অভিযুক্ত হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন শ্রীদেবী। শোনা যায়, হাসপাতালের তরফ থেকে তাকে ৭ কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল।
মাকে হারিয়ে জীবনে একা হয়ে পড়েন শ্রীদেবী। পরের বছরই বনি কাপুরের সঙ্গে তার বিয়ে হয়। ২২ বছর পরে সেই দাম্পত্যে পূর্ণচ্ছেদ পড়ে যায় শ্রীদেবীর মৃত্যুতে।
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ










