ভুয়া পোস্টের শিকার শাবানা আজমি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৩ এএম, ৮ মে ২০১৯ বুধবার
ভুয়া পোস্টের শিকার হলেন বলিউডের এক সময়ের সাড়া জাগানো অভিনেত্রী শাবানা আজমি। ফের নরেন্দ্র মোদী ক্ষমতায় ফিরলে দেশ ছাড়বেন তিনি। এমন কথা নাকি তিনি বলেছেন। সেই পোস্ট ঘুরে বেড়াচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। তবে ধরা পরে গেছে সেই ভুল তথ্য। জানা গেছে এমন কোনও কথাই বলেননি বিখ্যাত অভিনেত্রী। এ তথ্য সম্পূর্ণ ভুয়া।
বিভিন্ন বিষয়ে প্রকাশ্যে বিজেপির সমালোচনা করেছেন শাবানা আজমি। সিপিআই প্রার্থী কানহাইয়া কুমারের সমর্থনে প্রচারে অংশও নিয়েছেন বিখ্যাত চলচিত্র অভিনেত্রী। পাশাপাশি বহুবার সাম্প্রদায়িক রাজনীতির তীব্র সমালোচনা করেছেন তিনি। সেই অভিনেত্রী যদি মোদী ক্ষমতায় এলে দেশ ছাড়ার কথা বলেন তাহলে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়াই স্বাভাবিক। কিছু না বলেও যদি ভাইরাল হয়ে যায় সেটা সমস্যার কারণ হয়ে দাড়ায়। সেটাই হয়েছে এই অভিনেত্রীর ক্ষেত্রে।
অভিনেত্রীর ছবি দেয়া ভাইরাল পোস্টে বলা হয়, মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হলে নাকি ভারত ছাড়বেন শাবানা আজমি। এরপরেই বিজেপি সমর্থকরা বলতে শুরু করেন শাবানা যেন ব্যাগ গুছিয়ে তৈরি হয়ে থাকেন। কারণ ফের প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদী ক্ষমতায় ফিরছেন বলে তাঁদের বিশ্বাস। ভাইরাল হওয়া পোস্ট অনুযায়ী তাই তাঁর দেশ ছাড়তে হবে। তাড়াহুড়ো না করে আগে থেকে সেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিতে শুরু করে বিজেপি সমর্থকরা। দেশ ছাড়া কড়া হবে থেকে শুরু করে শাবানাকে নিয়ে অনেকে অশালীন মন্তব্যও শুরু করেন।
এদিকে ‘ইন্ডিয়া টুডে’ তাদের ফ্যাক্ট চেকিংয়ে জানিয়েছে, শাবানা আজমিকে নিয়ে ভাইরাল হওয়া পোস্টটি সম্পূর্ণ ভুয়া। অভিনেত্রী নিজেও সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি এমন কোনও মন্তব্য করেননি। তাঁর নাম করে অপপ্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন শাবানা। অভিনেত্রীর যে ছবিটি ভাইরাল হয়েছে সেটিও এক বছরের পুরোনো একটি ছবি বলে ইন্ডিয়া টুডের রিভার্স সার্চে জানা গিয়েছে।
এই প্রেক্ষিতে শাবানা বলেন, এ দেশে তিনি জন্মেছেন, এখানেই তাঁর মৃত্যু হবে। দেশ ছাড়ার কোনও পরিকল্পনা তাঁর নেই।
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!







