ভূপেন হাজারিকার বোন সংগীতশিল্পী সুদক্ষিণা আর নেই
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ৩ জুলাই ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
বার্ধক্যজনিত অসুস্থতায় ভোগার পর না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত সংগীতশিল্পী সুদক্ষিণা শর্মা। সোমবার ভারতের গুয়াহাটিতে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে ৮৯ বছর বয়স হয়েছিল এ গায়িকার।গত ২৩ জুন গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয় তাকে। তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন। মৃত্যুকালে এক কন্যাসন্তান রেখে গেছেন। তার স্বামী দিলীপ শর্মা এবং দুই পুত্রসন্তান আগেই মারা গেছেন। সুদক্ষিণা হচ্ছেন প্রখ্যাত শিল্পী ভূপেন হাজারিকার ছোট বোন।
এ গায়িকার শারীরিক অবস্থা কয়েক দিন ধরে উন্নতির দিকে যাচ্ছিল। সুদক্ষিণাকে একটি কেবিনেও নেয়া হয়েছিল। কিন্তু রোববার রাতে হঠাৎ করেই অবস্থার অবনতি হয়। এরপর সোমবার সকালে মারা যান এই তারকা গায়িকা।
সুদক্ষিণা তার চোখ ও শরীর চিকিৎসার গবেষণার জন্য দান করে গিয়েছিলেন। তার মরদেহ পরিবার এবং শুভনুধ্যায়ীদের শ্রদ্ধা জানানোর জন্য বাসভবনে নেয়া হয়। সেখান থেকে মরদেহ জিএমসিএইচ-এ নেয়া হবে।
সুদক্ষিণা ছিলেন ভারতের আসামের সংগীতখ্যাত হাজারিকা পরিবারের চতুর্থ সন্তান। তার বড় ভাই ভূপেন হাজারিকার সঙ্গে ছোটবেলা থেকেই গান শুরু করেছিলেন সুদক্ষিণা।
মাত্র নয় বছর বয়সে আসামের কিংবদন্তি সাংস্কৃতিক কর্মী বিষ্ণু রাভার তত্ত্বাবধানে কলকাতায় গ্রামোফোন রেকর্ডের জন্য চারটি গান রেকর্ড করেছিলেন।
১৯৪৬ সালে মহাত্মা গান্ধীর রাজ্যে শেষ সফরের সময় জয় রঘুর নন্দন গানটি গেয়েছিলেন সুদক্ষিণা। যিনি সেই সময় এই গায়িকার প্রশংসা করে তাকে গান বন্ধ না করার পরামর্শ দিয়েছিলেন।
সুদক্ষিণা মণিরাম দেওয়ান, চিকমিক বিজুলি, পারঘাট, আবুজ বেদোনা এবং হেপাহ’সহ কয়েকটি অহমীয়া সিনেমায় প্লেব্যাক করেছিলেন। কলকাতার বিশিষ্ট শিল্পী দিলীপ শর্মার সঙ্গে বিয়ের পর রবীন্দ্র সংগীত দক্ষতার জন্য পরিচিত তিনি।
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট