ভূমিধসে মৃত্যুপুরী সুদান, নিহত হাজারের বেশি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫১ এএম, ২ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগ্রহিত।
সুদানের দক্ষিণাঞ্চলের মাররা পাহাড়ি অঞ্চলে ভয়াবহ ভূমিধসে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। পুরো একটি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে একজন ছাড়া গ্রামের আর কেউই বেঁচে নেই বলে জানা গেছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সুদান লিবারেশন মুভমেন্ট বা সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৩১ আগস্ট ভারী বৃষ্টিপাতের পর এই ভূমিধসের ঘটনা ঘটে। দারফুর অঞ্চলের নিয়ন্ত্রণে থাকা গ্রুপটির প্রধান এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।
তারা জানায়, গ্রামটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। নারী, পুরুষ ও শিশুদের মরদেহ উদ্ধারে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে।
এ অঞ্চলটি দীর্ঘদিন ধরেই সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সের দ্বন্দ্বের কারণে ক্ষতিগ্রস্ত। গৃহযুদ্ধ থেকে বাঁচতে অনেকে মাররা পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু দুর্গম ওই এলাকায় খাবার ও ওষুধের ঘাটতি থাকায় মানবিক পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছিল।
দুই বছর ধরে চলা গৃহযুদ্ধে সুদানের অর্ধেকের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এবার প্রাণ বাঁচাতে পালিয়ে আসা সেই মানুষগুলোই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারালেন। [সূত্র: সিএনএন]
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী











