ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ১৪:১৯:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

ভেঙে গেলো ট্রুডোর ১৮ বছরের সংসার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৮ এএম, ৩ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার

তিন সন্তানসহ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি।

তিন সন্তানসহ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি।

অবশেষে ভেঙে গেলো ট্রুডোর ১৮ বছরের সংসার। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফির মধ্যে বিচ্ছেদ হচ্ছে। আজ বুধবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইন্সটাগ্রামে পোস্ট করা বিবৃতিতে ট্রুডো লিখেছেন, অনেক অর্থপূর্ণ ও কঠিন আলোচনার পর তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিচ্ছেদ হলেও তাদের মধ্যে ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্ক ও একে অপরের প্রতি শ্রদ্ধা থাকবে।

কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, এই দম্পতি বৈধ বিচ্ছেদের চুক্তিতে সাক্ষর করেছেন।

সিটিভিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রুডোর সংসারে তিন সন্তান আছে। এদের মধ্যে একজনের বয়স ১৫ বছর আরেকজনের ১৪ বছর এবং তৃতীয়জনের নয় বছর।


 

এই বিভাগের জনপ্রিয়