ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৬:৫৯:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল

ভেঙে যাচ্ছে সিদ্দিক-মিমের সংসার

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৮ পিএম, ১৫ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলতি সময়ে তারকাদের বিচ্ছেদের খবর শোনা যাচ্ছে অহরহ। এবার শোনা গেল অভিনেতা সিদ্দিকুর রহমান ও মারিয়া মিমের বিচ্ছেদের খবর। দাম্পত্য কলহের জেরে ভেঙে যাচ্ছে তাদের সংসার। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী মারিয়া মিম।

সিদ্দিক-মিমের মধ্যে দূরত্ব বেড়েছে এবং বাধ্য হয়ে তিন মাস ধরে স্বামীর কাছ থেকে আলাদা থাকছেন জানিয়ে মিম বলেন, দাম্পত্য কলহের জেরে ভেঙে যাচ্ছে তাদের সংসার। অনেক কিছুই তারা মানিয়ে নিতে পারছেন না। মিম চান শোবিজে কাজ করতে। কিন্তু সিদ্দিকের এতে আপত্তি।

মিমের অভিযোগ, কিছু দিন আগেই একটি বিজ্ঞাপনে কাজ করার কথা থাকলেও বিজ্ঞাপনটির নির্মাতা রানা মাসুদকে সিদ্দিকই প্রভাবিত করেছেন তাকে বাদ দিয়ে অন্য কাউকে নেয়ার জন্য।

এছাড়াও মিম আরো বলেন, সিদ্দিক নিজেও একজন শোবিজের মানুষ। অভিনয় করে, মডেলিং করে। এতে আমার কোনো আপত্তি নেই। স্বামী হিসেবে ওর কাছে কোনো সহযোগিতা পাই না। সে জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি বিচ্ছেদের। ডিভোর্সের পর নিজেকে শোবিজে ব্যস্ত রাখতে চান মিম।

উল্লেখ্য, ২০১২ সালের ২৪ মে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমকে বিয়ে করেন সিদ্দিক। পরিবারের সম্মতি নিয়ে বিয়ে হয়েছিল তাদের। ২০১৩ সালের ২৫ জুন তারা পুত্রসন্তানের বাবা-মা হন। বর্তমানে একমাত্র পুত্র আরশ হোসেন তার বাবা সিদ্দিকের সঙ্গেই থাকছে।

-জেডসি