ভেনিজুয়েলায় ৯০ টন ত্রাণ পাঠিয়েছে জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ৯ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
ভেনিজুয়েলায় ৯০ টন ত্রাণ পাঠিয়েছে জাতিসংঘ
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আর্থিক সংকটের মুখে থাকা দেশ ভেনিজুয়েলাকে সাহায্যে জাতিসংঘের ৯০ টন ত্রাণ সামগ্রি নিয়ে একটি বিমান বুধবার কারাকাসে পৌঁছেছে। এসব ত্রাণের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি রয়েছে। খবর এএফপি’র।
জাতিসংঘ জানায়, ভেনিজুয়েলায় পাঠানো এসব ত্রাণ সামগ্রির মধ্যে রয়েছে, স্বাস্থ্য কর্মীদের জন্য ২৮ হাজার পার্সোনাল প্রটেক্টিভ ইকুয়িপমেন্ট কিটস, অক্সিজেন কনসেন্ট্রেটর্স, পেডিয়াট্রিক বেডস, পানি বিশুদ্ধকরণ সামগ্রি ও হাইজিন কিটস।
ভেনিজুয়েলা বিষয়ক জাতিসংঘের মানবাধিকার সমন্বয়ক পিটার গ্রোম্যান বলেন, ‘কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়া ভেনিজুয়েলাকে সহায়তায় এটি জাতিসংঘের প্রথম মানবিক সাহায্য।’
ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের মুখে থাকা ভেনিজুয়েলায় করোনাভাইরাসে ১৬৭ জন আক্রান্ত হয়েছে এবং ৯ জন মারা গেছে। দেশটি আর্থিক সংকটে থাকায় সেখানে মৌলিক খাদ্য ও ওষুধের ঘাটতি রয়েছে। এতে বাধ্য হয়ে প্রায় ৫০ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছে।
ভেনিজুয়েলায় থাকা ইউনিসেফ প্রতিনিধি হার্ভি লুদোভিক ডি লাইস জানান, এই ত্রাণ করোনাভাইরাস মোকাবেলায় করা সাহায্যের প্রথম কিস্তি। ভেনিজুয়েলার ১৪টি হাসপাতাল, ৫০টি ক্লিনিক ও শিশু লালন-পালন কেন্দ্রে ‘শিশু, নারী ও হতদরিদ্র পরিবারকে সহায়তায় এগুলো কাজে লাগানো হবে।
ল্যাটিন আমেরিকার অন্যান্য অনেক দেশের মতো সমাজতান্ত্রিক এদেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ঝুঁকিপূর্ণ লোকজনের মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে দেশব্যাপী কোয়ারেন্টিন ঘোষণা করে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও সীমান্ত বন্ধ করে দিয়েছেন।
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











