ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৯ এএম, ২৯ জুন ২০২৬ সোমবার
ছবি: সংগ্রহিত।
ভেনেজুয়েলায় সাম্প্রতিক ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, প্রাণহানির সংখ্যা প্রায় ১ হাজার ৫০০ জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজারো মানুষকে উদ্ধারে দেশি-বিদেশি উদ্ধারকর্মীরা দিনরাত কাজ চালিয়ে যাচ্ছেন।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাস থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত উপকূলীয় লা গুয়াইরা রাজ্য। সেখানে শত শত ভবন ধসে পড়েছে এবং এখন পর্যন্ত অন্তত ৭৭৪টি ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ার তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।
দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। তাই উদ্ধার অভিযান বন্ধ না করে তা আরও জোরদার করা হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ভবনগুলো বসবাসের উপযোগী কিনা তা নির্ধারণে একটি বিশেষ কমিশন গঠন করেছে সরকার।
ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় শিক্ষা কার্যক্রমও ব্যাহত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় লা গুয়াইরা অঞ্চলে আরও এক সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ৩ হাজার ১৫০ জন আহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ১২ হাজার ৭২১ জন। শনিবার সন্ধ্যা পর্যন্ত ৩৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। রোববার ধসে পড়া একটি ভবনের নিচ থেকে এক বাবা ও তাঁর ছেলেকে জীবিত উদ্ধার করার ঘটনায় নতুন করে আশার সঞ্চার হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে।
অন্যদিকে, বিরোধীদল-সমর্থিত একটি ওয়েবসাইটের দাবি, এখনো প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। ক্রমাগত আফটারশক বা অনুকম্পন চলতে থাকায় উদ্ধার অভিযান আরও জটিল হয়ে উঠেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, গত ২৪ জুন ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প অল্প সময়ের ব্যবধানে আঘাত হানে। সময় ও অবস্থানের দিক থেকে কাছাকাছি এই দুই কম্পনকে বিশেষজ্ঞরা ‘যুগ্ম ভূমিকম্প’ হিসেবে উল্লেখ করেছেন।
বিশেষজ্ঞদের মতে, এটি গত ১২৫ বছরেরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর আগে ২০১০ সালে হাইতিতে একই ধরনের শক্তিশালী ভূমিকম্পে দুই লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। এছাড়া ২০০৫ সালে কাশ্মিরে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে নিহত হয়েছিলেন প্রায় ৭৩ হাজার মানুষ।
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি










