ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ২৬ জুন ২০২৬ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে চোখের পলকেই ধসে পড়েছিল বহুতল ভবনটি। চারদিকে শুধু ইট-পাথর আর কংক্রিটের স্তূপ। সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে বেঁচে ফিরলেন গ্রেসিয়া মোরা নামের এক নারী। আজ শুক্রবার ভেনেজুয়েলার লা গুয়াইরা এলাকায় এক ভয়াবহ ভূমিকম্পের পর উদ্ধারকর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের যৌথ প্রচেষ্টায় তাকে জীবিত ও সচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
স্ট্রেচারে শুয়ে উদ্ধারের ঠিক পরের মুহূর্তেই ক্যামেরার সামনে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান গ্রেসিয়া। তিনি বলেন, "যখন ভূমিকম্প শুরু হয়েছিল, আমি ঘরের দরজার ফ্রেমটা (চৌকাঠ) যত জোরে সম্ভব আকড়ে ধরেছিলাম। এত শক্ত করে ধরেছিলাম যে আমার আঙুল ভেঙে গেছে।"
তিনি আরও জানান, ভবনের ওপরের সবকটি তলা হুড়মুড় করে নিচে ভেঙে না পড়া পর্যন্ত তিনি কোনোভাবেই দরজার ফ্রেমটি ছাড়েননি। ধ্বংসস্তূপে আটকে থাকার পর উদ্ধারকারীদের উদ্দেশ্যে নিজের হাত বাড়িয়ে দিয়েছিলেন গ্রেসিয়া। এক উদ্ধারকর্মী তার সেই হাত দেখতে পেয়েই দ্রুত টেনে বের করে নিয়ে আসেন।
বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই অলৌকিক বেঁচে ফেরার ভিডিওটি এখন বেশ ভাইরাল।
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক











