ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৯:২৯:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

ভোলায় পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৭ পিএম, ১ জুলাই ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভোলার লালমোহনে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মো. মোনায়েম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ গ্রামের আজহার রোড এলাকায় এ ঘটনা ঘটে।

মোনায়েম একই এলাকার সিরাজ মিস্ত্রি বাড়ির প্রবাসী আবু জাহেরের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার নূরানী শাখার ছাত্র।

স্থানীয়রা জানান, মোনায়েম পরিবারের কাউকে কিছু না বলে বাড়ির পাশের একঠি পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে বিকেলে মোনায়েমের দেহ পানিতে ভেসে ওঠে। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।