ভোলায় কৃষি কাজে নারীদের অংশগ্রহণ বাড়ছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৩ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১ সোমবার
সংগৃহীত ছবি
ভোলা জেলায় কৃষি কাজে নারীদের অংশগ্রহণ বাড়ছে। একদিকে আমন ধানের মাড়াই, ঝাড়া, সিদ্ধ ও রোদে দেওয়া অন্যদিকে বোরোর বীজতলা তুলতে বেড়েছে নারীর কর্মতৎপরতা।
পৌষের শীতে এখন আমন ধান কাটা শেষ পর্যায়ে চলে আসায় এখানে কৃষি কাজে ব্যস্ত নারীরা। ঘরের কাজের পাশাপাশি এসব কৃষি কাজে যুক্ত হয়ে বাড়তি আয়ে খুশি নারীরা।
অগ্রাহায়ণের মাঝামাঝি সময় থেকে আমন ধান কাটা শুরু হয়ে এখন শেষ পর্যায়ে। মাঠ থেকে আমন ধান কেটে বাড়িতে আনার পর বোঝা মুক্ত হয় কৃষক। আর শুরু হয় কৃষাণীর কর্ম। ধান মাড়াই করা, ঝাড়া, স্দ্ধি ও শুকানোর কাজ থেকে শুরু করে সকল কাজ করতে হয় নারীদের।
দিনরাত ব্যস্ত সময় কাটান তারা। এসময় গ্রামের বিভিন্ন বাড়িতে মজুরীর বিনিময়ে শ্রম দিচ্ছেন অসংখ্য নারী। গ্রামীণ নারী সমাজের সহজ কর্মের মাধ্যমে আয়ের এক দুয়ার খুলে যায় ধানের মৌসুমে।
জেলার বিভিন্ন উপজেলার গ্রামগুলোতে চোখে পড়ে ধান মাড়াইয়ের এসব চিত্র। গ্রামের বাড়িগুলোর বিশেষ করে গৃহস্ত বাড়ির উঠানে ধানের গোলা স্তুপ করে রাখা হয়। আবার কোন কোন বাড়িতে দেখা যায় বড় পাত্রে ধান সেদ্ধ করছেন নারীরা। কিংবা উঠানের রোদে শুকাতে দেয়া হয়েছে আমন ধান। এসময় সেদ্ধ ধানের গন্ধে মৌ মৌ করে চারপাশ।
বোরহানউদ্দিন উপজেলার দেউলা গ্রামের নারী শ্রমিক লুতফা নাহার, মিনারা বেগম ও লাইলি আক্তার জানান, অন্য সময়ে তারা বিভিন্ন বাসা বাড়িতে ঝি’র কাজ করেন। কিন্তু পৌষের এ সময়টাতেই ধানের কাজ করেন। সারাদিন কাজ করে ২ থেকে ৩’শ টাকা কিংবা সমপরিমাণ চাল পাওয়া যায়। এছাড়া সকালে ও দুপুরে খাবার পাওয়া যায়। তাই ধানের কাজে ব্যস্ত সময় পার করছেন।
অন্যদিকে বোরোর বীজতলা তুলতে ও রোপণেও নারীর ব্যস্ততা বেড়েছে। একজন নারী শ্রমিক ২০ মুঠি বীজ তুলতে পারলে পাবেন ২৫-৩০ টাকা। এখানে সারা দিন কাজ করে ২’শ টাকা পর্যন্ত আয় করছেন গ্রামীণ এসব দরিদ্র নারী।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা



