ভোলায় প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালজুড়ে আকর্ষণীয় ছবি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ১৬ জুন ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
ভোলা জেলার প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালজুড়ে পাঠ্য বইয়ের বিভিন্ন চিত্র শোভা পাচ্ছে। লাল, নীল, সবুজ নানা রংয়ের বাংলা, ইংরেজি ও গণিতের বিভিন্ন বর্ণমালা আকা রয়েছে বইয়ের পাতার মতন।
জাতির পিতার প্রতিকৃতী, মুক্তিযুদ্ধের ছবি, ৭ বীরশ্রেষ্ঠদের ছবি, গণিতের চিহৃ, বিভিন্ন ছড়া, বইয়ের পাতার দৃশ্যসহ বাহারী সাজে সাজানো জেলার ৭ উপজেলার ৩৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এর ফলে শিশু শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে পাঠ গ্রহণের সুযোগ পাচ্ছে। শিক্ষার্থীদের বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়ছে। প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধসহ নিশ্চিত হচ্ছে শিশু বান্ধব পরিবেশ।
গত প্রায় তিনবছর যাবত প্রাথমিক বিদ্যালয়গুলোতে এমন সৌন্দর্য বর্ধনের কাজ শুরু হয়। ফলে বিদ্যালয়গুলোতে যুক্ত হয়েছে ভিন্ন মাত্রা। একেকটি দেয়াল হয়ে উঠছে আদর্শলিপির বই। পর্যায়ক্রমে জেলার এক হাজার ৪৭টি প্রাথমিক বিদ্যালয়কে এ কার্যক্রমে আওতায় আনার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ট দপ্তরের।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, জেলার মোট প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সুসজ্জিত বিদ্যালয় রয়েছে সদর উপজেলায় রয়েছে ৩৫টি, দৌলতখানে ৪৩টি, বোরহানউদ্দিনে ৬৮টি, চরফ্যাশনে ৬১টি, লালমোহনে ৭৭টি, তজুমদ্দিনে ৮০টি ও মনপুরায় ১০টি।
বিদ্যালয়গুলোর নিজস্ব আর্থিক বরাদ্দ থেকে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম বলেন, এ কার্যক্রমের ফলে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির হার বৃদ্ধি পাচ্ছে। ঝরে পড়া শিক্ষার্থী কমে যাচ্ছে। শিক্ষকদের পাঠদান ও শিক্ষার্থীদের পাঠ গ্রহণ উভয়ই অনেক সহজ হচ্ছে।
তিনি বলেন, একইসাথে শিক্ষার্থীরা নিজ বাড়ির চেয়ে বিদ্যালয়ে অধিক সময় কাটাতে পছন্দ করছে। ফলে শিক্ষার্থীদের কোমল মনে এর ইতিবাচক প্রভাব পড়ছে। পর্যায়ক্রমে সকল প্রাথমিক বিদ্যালয় এমন সৌন্দর্য বর্ধনের আওতায় আনার পরিকল্পনার কথা জানান তিনি।
পৌর এলাকার মাষ্টার রফিকুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা পরভিন বলেন, প্রাথমিক বিদ্যালয়ে সৌন্দর্য বর্ধনের ফলে শিকাক্ষার্থীরা বেশ খুশি।
দেয়ালের বিভিন্ন শিক্ষা উপকরণের ফলে শিশুদের মনে পাঠ গ্রহণ স্থায়ী হচ্ছে। একই পড়া একাধিকবার পড়ার প্রয়োজন হয়না। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ছে। গল্প ও কবিতার ছলে পড়ানো হচ্ছে শিশুদের।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







