ভ্যাকসিন জালিয়াতির শিকার অভিনেত্রী মিমি চক্রবর্তী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২১ পিএম, ২৩ জুন ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
করোনার টিকা জালিয়াতির শিকার হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও যাদপুরের সংসদ সদস্য মিমি চক্রবর্তী। মঙ্গলবার (২২ জুন) কসবার নিউ মার্কেট এলাকার একটি ভ্যাকসিনেশন ক্যাম্প থেকে কোভিড ভ্যাকসিন নেন মিমি চক্রবর্তী। কিন্তু পরে তিনি জানতে পারেন কলকাতা পৌরসভার অনুমতি ছাড়াই এই টিকা কেন্দ্রটি চলছিল।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিমি জানান, ‘সম্পূর্ণ বিষয়টা প্রোমোট করতে আমি পৌঁছেছিলাম, ওই ভ্যাকসিনেশন ক্যাম্পে। এমনকি নিজেও সেখান থেকে ভ্যাকসিন নিই। কিন্তু তারপর থেকেই ফোনে কোনও মেসেজ না আসায় আমার খটকা লাগে। সার্টিফিকেট চাইলে তারা জানায় বাড়িতে পৌঁছে যাবে। পরে অফিসের লোক গিয়ে খোঁজ করায় বলে, তিন চারদিন সময় লাগবে। এরপরই বুঝতে পারি বিষয়টার মধ্যে অন্য কোনও ব্যাপার আছে।’
এরপর মিমি নিজে ওই ক্যাম্প থেকে টিকা নেওয়া অন্যদের সঙ্গে যোগাযোগ করে জানেন তারাও একই পরিস্থিতির শিকার। এরপরই পুলিশের সঙ্গে যোগাযোগ করে টিকাকরণ প্রক্রিয়া বন্ধ করে দেন মিমি।
জানা গেছে, ওই ভ্যাকসিন ক্যাম্পের আয়োজক দেবাঞ্জন দেব। যিনি নিজেকে আইএস অফিসার হিসেবে পরিচয় দেন। মিমির অভিযোগ খতিয়ে দেখে দেবাঞ্জন দেব নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি জাল কার্ডও। যেখানে কলকাতা পৌর কমিশনার বিনোদ কুমারের স্বাক্ষর জাল করা হয়েছে।
-জেডসি
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা