মইনুলের বিরুদ্ধে মাসুদা ভাট্টির মামলায় চার্জ শুনানি পেছাল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
সাবেক তত্ত্বাবধায় সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে সাংবাদিক মাসুদা ভাট্টির দায়ের করা মানহানির মামলায় চার্জগঠনের শুনানি পিছিয়ে আগামী ১২ এপ্রিল ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে নতুন এ তারিখ ঠিক করেন।
আজ শুনানিকালে মামলার বাদী মাসুদ ভাট্টি আদালতে হাজির হন। কিন্তু আসামি ব্যারিস্টার মইনুল হোসেন অসুস্থ থাকায় আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী, তাহেরুল ইসলাম তৌহিদ চার্জ শুনানি পেছানোর আবেদন করেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টেলিভিশনের টকশোয় ব্যারিস্টার মইনুল হোসেনকে মাসুদা ভাট্টি প্রশ্ন করেন, ‘জাতীয় ঐক্য প্রক্রিয়ায় যে হিসেবে উপস্থিত থাকেন, আপনি বলেছেন একজন নাগরিক হিসেবে উপস্থিত থাকেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বলেন, আপনি জামায়াতের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকেন তাই কি না?’
উত্তরে ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, ‘শোনেন, দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই।’
পরে ওই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর গত ১৭ অক্টোবর মাসুদা ভাট্টির কাছে ফোন করে ক্ষমা চান ব্যারিস্টার মইনুল হোসেন। কিন্তু ফোনের জবাবে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন মাসুদা ভাট্টি। ব্যারিস্টার মইনুল ক্ষমা না চাওয়ায় ওই বছর ২১ অক্টোবর মানহানির এ মামলা করেন ভাট্টি। আদালত ওইদিনই মামলাটি আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে এ মামলায় হাইকোর্ট থেকে জামিন গ্রহণ করে ব্যারিস্টার মইনুল।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা


