মঙ্গলে মনুষ্যশিশু জন্মালে হবে এলিয়ান!
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৩৮ এএম, ৯ জুলাই ২০১৮ সোমবার
মহাকাশ বিজ্ঞানীরা পৃথিবীর মত মনুষ্য বসতি গড়ে তোলার জন্য মঙ্গলগ্রহ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন বহুদিন ধরে। তাদের উদ্দেশ্য সফল হলে সেখানে মানুষ স্বাভাবিক জীবন অতিবাহিত করতে পারবে। তবে এর মধ্যে বেধেছে আরেক বিপত্তি। জানা গেছে সেই গ্রহে যদি কোন শিশু জন্মায় সে হবে অনেকটা এলিয়ানের মত।
কি চমকে গেলেন? ঘটনা সত্য। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র, পোল্যান্ড ও ব্রাজিলের গবেষকদের রিসার্চের কথা প্রকাশিত হয়েছে ‘ফিউচার্স’ নামে একটি সায়েন্স জার্নালের জুন মাসের সংস্করণে। গবেষকদের মতে মঙ্গল গ্রহে যদি কোনও শিশু জন্ম নেয়, সে পৃথিবীতে আসলে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। কারণ, লাল গ্রহের আবহাওয়া কিছুটা হলেও পৃথিবীর থেকে আলাদা। তাকে দেখতেও পৃথিবীর মানুষের থেকে আলাদা হবে বলে মনে করেন বিজ্ঞানীরা। সেক্ষেত্রে এমনটাও হতে পারে যে, সেই শিশুকে পৃথিবীতে ‘এলিয়ান’ বলে অভিহিত করা হবে! তবে এই গবেষকদের মতে, মঙ্গলে যৌন সংসর্গ একেবারেই অসম্ভব। তার মূল কারণ সে গ্রহের মাধ্যাকর্ষণ, যা পৃথিবীর এক-তৃতীয়াংশ মাত্র। এর ফলে মানুষের শরীরে রক্তের চাপ কমে যাবে। যৌন মিলনের সময় যে প্রেসারের প্রয়োজন হয়, তা স্বাভাবিকভাবেই অনেকটা কম থাকবে মঙ্গলে। এমনই তথ্য উঠে আসছে ‘টেক টাইমস’ নামে একটি সংবাদমাধ্যমে।
মাধ্যাকর্ষণের প্রভাবে দৃষ্টিশক্তির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা। পাশাপাশি, শরীরের প্রতিরোধ ক্ষমতাও কমে যায় এই কম গ্র্যাভিটির ফলে। যা কোনও অন্তঃসত্ত্বা মহিলার জন্য খুবই বিপজ্জনক হতে পারে। এছাড়া মঙ্গলে ‘সোলার রেডিয়েশন’ বেশি হওয়ার ফলে পুরুষের স্পার্ম কাউন্ট কমে যাওয়ার কথাও জানিয়েছেন গবেষকরা। এই সব সমস্যার ফলে গর্ভপাতের সমূহ সম্ভাবনা রয়েছে। ফলে মঙ্গলে সঙ্গম সম্ভব হলেও, তার জটিলতা অনেক। আর যদি সন্তান জন্মায়ও তার জটিলতা আরও বেশি।
যদিও এরকম বক্তব্য আমলে নিচ্ছেন না মহাকাশ বিজ্ঞানীরা। তাদের মতে, লাল গ্রহের আবহাওয়া কিছুটা হলেও মনুষ্য বাসোপযোগী। তাই সেখানে থাকার জন্য ইতিমধ্যেই জায়গার খোঁজ শুরু করেছে নাসা। আগামী ২০ বছরের মধ্যে মানুষ মঙ্গলে পা রাখতে সক্ষম হবেন বলে মনে করেন মহাকাশ বিজ্ঞানীরা।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






