মজাদার ফুলকপির বিরিয়ানি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৯ পিএম, ২৯ নভেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
শীত আসলেই বাজারে পাওয়া যায় নানা ধরনের সবজি। এর মধ্যে অন্যতম ফুলকপি। আর এই সবজি খেতে সবাই পছন্দ করেন। এটি স্বাদে ও পুষ্টিতে অনন্য। নানা উপায়ে ফুলকপির বাহারি পদ তৈরি করা যায়। মাছ বা মাংস দিয়েতো ফুলকপি রান্না করে খেয়েই থাকেন! তবে কখনো কি ফুলকপির বিরিয়ানি খেয়েছেন! দারুন স্বাদের এই বিরিয়ানি তৈরি করাও বেশ সহজ।
চলুন জেনে নেয়া যাক রেসিপিটি সম্পর্কে-
প্রয়োজনীয় উপকরণ-
১. ফুলকপির টুকরো ৬০০ গ্রাম
২. বাসমতি চাল ৬০০ গ্রাম
৩. পেঁয়াজ কুচি দের কাপ
৪. ভাজা পেঁয়াজ আধা কাপ
৫. আদা বাটা ১ চা চামচ
৬. রসুন বাটা ১ চা চামচ
৭. জিরা বাটা ২ চা চামচ
৮. হলুদ গুঁড়া সামান্য
৯. মরিচের গুঁড়া হাফ চা চামচ
১০. এলাচ ৩টি
১১. দারুচিনি ৩টি
১২. কেওড়া জল সামান্য
১৩. কাঁচা মরিচ ৫টি
১৪. তেল ৪-৫ টেবিল চামচ
১৫. লবণ স্বাদমতো
প্রস্তুত পদ্ধতি: প্রথমে প্যানে তেল গরম করে গরম মসলা ও পেঁয়াজ বাদামি করে ভেজে নিন। এবার কড়াইতে সব মসলা দিয়ে ভালো করে ফুলকপিগুলো কষিয়ে নিন। এবার অল্প পানি দিয়ে আধা সেদ্ধ করে আলাদা বাটিতে তুলে রাখুন। এরপর আগে থেকেই ভিজিয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলো ভেজে নিন। চাল আগে থেকে ধুয়ে অন্তত আধা ঘণ্টা ভিজিয়ে রাখতে পারলে ভালো। চাল আর মসলা একসঙ্গে মিশে গেলে এরপর পরিমাণমতো গরম পানি দিন। পানি ফুটলে আধা সেদ্ধ করা ফুলকপি মিশিয়ে দিন। এরপর কয়েকটি কাঁচা মরিচ দিয়ে হালকা আঁচে ঢেকে দিন। বিরিয়ানি হয়ে এলে উপর থেকে বেরেস্তা ও কেওড়া জল দিয়ে ১০ মিনিট দমে রাখুন। এরপর গরম গরম পরিবেশন করুন দারুন স্বাদের ফুলকপির বিরিয়ানি।
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা








