মঞ্চে লুটিয়ে পড়লেন সুইডেনের স্বাস্থ্যমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০৯ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই সংবাদ সম্মেলনের মঞ্চে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সুইডেনের নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী এলিসাবেত লান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এবং ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট পার্টির নেত্রী এব্বা বুশের সঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন ৪৮ বছর বয়সী লান। সে সময় হঠাৎ করেই তিনি মঞ্চে লুটিয়ে পড়েন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অন্য এক কর্মকর্তার বক্তব্য মনোযোগ দিয়ে শোনার সময় হঠাৎ তিনি সামনের দিকে ঝুঁকে স্বচ্ছ লেকটার্নের ওপর পড়ে যান এবং পরে মেঝেতে লুটিয়ে পড়েন।
ঘটনার সঙ্গে সঙ্গেই এব্বা বুশ দৌড়ে তার কাছে যান। অন্য কর্মকর্তারা ও সাংবাদিকরাও সাহায্যে এগিয়ে আসেন। কয়েক মুহূর্ত তিনি অচেতন ছিলেন। পরে নিরাপত্তাকর্মীরা তাকে সহায়তা করেন। কিছুক্ষণ পরেই লান পুনরায় সংবাদ সম্মেলনে ফিরে এসে ঘটনাটি ব্যাখ্যা করেন।
তিনি সাংবাদিকদের বলেন, এটা অন্যদিনের মতো একেবারেই স্বাভাবিক ছিল না। রক্তে শর্করার মাত্রা হঠাৎ নেমে গেলে এমনটা ঘটতে পারে।
তবে এর কিছুক্ষণ পরই তিনি আবার কক্ষ ত্যাগ করেন। তার গুরুতর কোনো শারীরিক সমস্যা হয়নি বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি আনুষ্ঠানিকভাবে চিকিৎসা নিয়েছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনার পর প্রশ্নোত্তর পর্ব বাতিল করে সংবাদ সম্মেলন সমাপ্ত করা হয়।
গত সোমবার পদত্যাগ করা প্রাক্তন মন্ত্রী আ্যাকো আঙ্কারবার্গ জোহানসনের জায়গায় সেদিনই এলিসাবেত লানকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। জোহানসন তিন বছর ধরে দায়িত্বে ছিলেন এবং ১৯৮৬ সাল থেকে ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট দলের সঙ্গে যুক্ত।
দীর্ঘদিনের ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট দলের সদস্য লান ২০১৯ সাল থেকে গোথেনবার্গে পৌর কাউন্সিলর হিসেবে কাজ করেছেন। লিঙ্কডইনের প্রোফাইল অনুযায়ী, তিনি শান্তি ও উন্নয়ন অধ্যয়ন এবং রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি মন্ত্রিপরিষদ দপ্তরের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং স্বাস্থ্যসেবা দায়িত্ব বিষয়ক অনুসন্ধানে অংশ নিয়েছেন।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু











