মঞ্চে হাউমাউ করে কাঁদলেন শ্রেয়া ঘোষাল
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৬ পিএম, ১২ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
শ্রেয়া ঘোষাল। ছবি: সংগৃহীত
মঞ্চে হাউমাউ করে কেঁদে উঠলেন এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। এ কান্না কষ্টের নয়, আনন্দের, সঙ্গীতের বিমূর্ততার। দৃষ্টিশক্তিহীন এক প্রতিযোগীর কণ্ঠে গান শুনে আবেগপ্রবণ হয়ে তিনি কেঁদে ফেলেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ‘ইন্ডিয়ান আইডল’-এর নতুন আসরে বিচারকের আসনে বসেছেন শ্রেয়া ঘোষাল। সেখানে হাজির হয়েছিলেন দৃষ্টিশক্তিহীন এক প্রতিযোগী। তার কণ্ঠে ওঠে লতা মঙ্গেশকর ও উদিত নারায়ণের ‘লাগান’ সিনেমার সেই আইকনিক ‘ও পালনহারে’ গানটি।
প্রতিযোগীর সুরেলা কণ্ঠ, তার জেদ, হার না মানার অদম্য প্রয়াস দেখে নিজেকে ধরে রাখতে পারেননি শ্রেয়া। মুহূর্তেই কেঁদে ফেলেন তিনি। শ্রেয়ার ওই কান্নায় যোগ দিয়েছেন সহ বিচারক বিশাল দাদলানীও, আর অনুরাগীরা তো রয়েছেনই।
এর আগে ‘ইন্ডিয়ান আইডল’-এর বিচারক ছিলেন নেহা কক্কর। মাঝেমধ্যেই প্রতিযোগীর দুঃখে ‘সমব্যথী’ হয়ে কাঁদতে দেখা যেত তাকে। যদিও ক্রমাগত কান্নার কারণে নেহা কাক্কারকে নিয়ে একাধিকবার ট্রল হয়েছে। তবে শ্রেয়ার ক্ষেত্রে তেমনটা ঘটেনি। যে মানুষটাকে কোনোদিন এভাবে ভেঙে পড়তে দেখা যায়নি তাকে প্রথমবার এভাবে কাঁদতে দেখে দিশেহারা সকলেই।
দৃষ্টিশক্তিহীন সেই প্রতিযোগীর নাম ছিল মেনুকা। প্রথম গানেই ভক্তদের তো বটেই, বিচারকদের মনও জয় করে নিয়েছেন তিনি। আগামী দিনে কতদূর পৌঁছাবেন এই প্রতিযোগী এখন সেটাই দেখার পালা।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র








