মডেল মারিয়াকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৬ এএম, ২০ মে ২০২৫ মঙ্গলবার
সংগৃহীত ছবি
মারিয়া হোসে এস্তুপিনান নামে ২২ বছর বয়সী মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে হত্যা করা হয়েছে। গত ১৫ মে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
সংবাদমাধ্যমটির প্রতিবেদন বলা হয়, কলম্বিয়ার বিচার বিভাগের জাতীয় জেন্ডার কমিশনের সভাপতি ম্যাগদা ভিক্টোরিয়া আকোস্টা জানান, ভেনেজুয়েলা সীমান্তের কাছে কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কুকুটায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মারিয়া হোসেকে গুলি করে হত্যা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অ্যাকোস্টা বলেন, ডেলিভারি ম্যানের ছদ্মবেশে সন্দেহভাজন ব্যক্তি মারিয়া হোসের বাড়িতে প্রবেশ করে। মারিয়া হোসে দরজা খোলার সময় তাকে গুলি করা হয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মারিয়া হোসে একজন তরুণী, উদ্যোগী ছিলেন। যার ভবিষ্যতে অনেক কিছুই করার ছিল। সে এ দেশের অনেক নারীর স্বপ্নের মতো ছিল, কিন্তু সেই স্বপ্নগুলো ভেঙে ফেলা হয়েছে। এ ঘটনায় কর্তৃপক্ষ তদন্ত করছে।
প্রতিবেদনে আরও বলা হয়, মডেল মারিয়া তার সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ভ্রমণ ও দৈনন্দিন জীবনের বিভিন্ন কনটেন্ট পোস্ট করতেন। এর মধ্যে নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়া ভ্রমণ এবং পুলের ধারে বা জিমের বিভিন্ন পোস্ট রয়েছে তার।
এরআগে, টিকটকে লাইভ স্ট্রিমিং করার সময় মেক্সিকান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার রেশ কাটিয়ে উঠার আগেই মারিয়া হোসের মৃত্যুকাণ্ড ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকে ঘটনাটিকে মেক্সিকোর গত ১৩ মে ২৩ বছর বয়সী ইনফ্লুয়েন্সার ভ্যারেরিয়া মার্কেজের গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে তুলনা করছেন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য






