মণিপুরে আরও দুই নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২২ এএম, ২৩ জুলাই ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
ভারতের মণিপুরে দুই কুকি নারীকে গণধর্ষণের পর নগ্ন করে রাস্তায় ঘোরানোর ঘটনায় উত্তাল পুরো ভারত। এরই মধ্যে সামনে এলো আরেকটি ঘটনা। রাজ্যটির রাজধানী ইমফলে একই পরিবারের দুই বোনকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। যদিও ঘটনাটি দুমাস আগের।
সম্প্রতি মণিপুর রাজ্যে দুই নারীকে নগ্ন করে গ্রামে ঘোরানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, নগ্ন অবস্থায় দুই নারী গ্রামে হাঁটছেন। তাদের ঘিরে রেখেছে একদল পুরুষ। যৌন নিপীড়নের ঘটনাটি ঘটেছিল দুই মাস আগে। এমন ঘটনায় ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। মণিপুরে নারীরা আদিবাসী নারীদের ওপর যৌন হামলায় অভিযুক্ত এক ব্যক্তির বাড়িতে আগুন দিয়েছে।
শুক্রবার রাজ্য পুলিশ এই তথ্য জানিয়েছে। ধর্ষণের ঘটনায় কয়েকজন আটকও হয়েছেন।
শনিবার সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, নতুন করে যে দুই আদিবাসী নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে, তাদের একজনের ২১ অন্যজনের ২৪ বছর। আগের ঘটনার স্থানের চেয়ে কাছাকাছি। মণিপুরে সে সময়ে স্থানীয় কুকি ও মাইতি সম্প্রদায়ের সহিংসতা চলছিল। কয়েকজন জোর করে বাড়িতে প্রবেশ করে দুই বোনকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা করে।
এ ঘটনায় তাদের বাবা থানায় প্রাথমিক অভিযোগ (এফআইআর) দায়ের করেছেন। এ বিষয়ে কিছু তথ্য হাতে এসেছে দ্য হিন্দুস্তান টাইমসের। ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
ভারতের উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে প্রায় তিন মাস ধরে রক্তক্ষয়ী সংঘাত চলছে। প্রধানত মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে চলমান সহিংসতায় ১২০ জনেরও বেশি নিহত হয়েছেন। এ সংঘাতে ৮০০’র বেশি গুরুতর আহত ও ২৯০টির বেশি গ্রামের সাড়ে ৪ হাজারের বেশি ঘরবাড়ি তছনছ হয়েছে। এদিকে, পুরো ঘটনায় প্রথমে মোদি নিরব থাকলেও অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল











