মনে হচ্ছিল, আমি মারা যাব: তানজিন তিশা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৬ পিএম, ৮ আগস্ট ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। গেল কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে রোববার রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।
দেশের একটি গণমাধ্যমকে নিজের অসুস্থতা নিয়ে তিশা বলেন, ‘কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলাম। গতকাল শরীরটা একটু বেশি খারাপ হয়। জ্বর ওঠে ১০৩ ডিগ্রি। জ্বরটা বেশি হওয়ার কারণে বাসায় চিকিৎসক ডেকে স্যালাইন নিয়েছিলাম। কিন্তু এর পরপরই শরীর আরও খারাপ হয়। মনে হচ্ছিল, পুরো শরীর পুড়ে যাচ্ছে। প্রচণ্ড ব্যথা অনুভব করছিলাম। অবস্থা খারাপ হওয়ার কারণে হাসপাতালে ভর্তি হই।’
হাসপাতালে ভর্তির পর চিকিৎসা শুরু হলেও শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না তার। বরং আরও খারাপ হতে থাকে। তিশা বলেন, ‘চিকিৎসক দেখার পর একটি ওষুধ দেন। যদিও ওষুধ দেওয়ার আগে চিকিৎসক বলেছিলেন, এটি নেওয়ার পর একটু কষ্ট হবে। ওষুধ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মনে হলো পুরো শরীরে যেন আগুন ধরে গেছে। এমন যন্ত্রণা শুরু হলো, এত কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল, আমি মারা যাব। যেন মৃত্যুযন্ত্রণা কাছ থেকে দেখেছি, অনুভব করেছি। ওই সময় আমার মাকে জড়িয়ে ধরেছিলাম। প্রায় তিন ঘণ্টা পর কিছুটা স্বস্তি আসে। একটু সুস্থবোধ করি।’
কেন এমন হলো— জানতে চাইলে তিনি বলেন, ‘চিকুনগুনিয়া, ডেঙ্গুসহ আরও কিছু পরীক্ষা করিয়েছি। এসব হয়নি। আমি কিছুদিন ধরে ডায়েট করছিলাম। তা ছাড়া কিছুদিন ধরে দুশ্চিন্তাও করছিলাম। চিকিৎসকের ধারণা, এসব মিলিয়েই এমনটি হয়েছে।’
তিশা আরও বলেন, ‘চিকিৎসক ডায়েট বন্ধ করতে বলেছেন, দুশ্চিন্তা না করতে বলেছেন। প্রচুর খেতে বলেছেন। এখন বাসায় বিশ্রামে আছি। চিকিৎসকের পরামর্শেই চলছি। শারীরিক দুর্বলতার কারণে যদিও ওইভাবে এখনো খাওয়াদাওয়া করতে পারছি না। কাল আবার হাসপাতালে যাব, ডাক্তার দেখাব।’
এদিকে বেশ কিছুদিন হলো শুটিংয়ে অংশ নেননি তানজিন তিশা। নতুন কোনো শুটিংয়ের শিডিউলও দেননি। সুস্থ হওয়ার পরেই আবার শুটিংয়ে অংশ নেবেন তিনি।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










