মন্দিরে প্রবেশে বাধা পেয়ে নারীকে শ্লীলতাহানি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৯ এএম, ৩১ মে ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের বাসুদেব মন্দিরের ভেতর প্রবেশের চেষ্টা, মন্দিরের চাবি কেড়ে নেওয়াসহ সেবায়েত এক নারীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার (৩০ মে) দুপুরে সুপাতলার বাসুদেব মন্দিরে এ ঘটনা ঘটে। পরে বিকেলে আদালতে সোপর্দ করা হলে আটক ওই যুবককে জেলহাজতে প্রেরণ করেন আদালত।
মোহাম্মদ আলী আহমদ (২৮) নামের আটক ওই যুবক লামা নিদনপুর এলাকার সাইফুল আলম সবুলের ছেলে। এ ঘটনায় বাসুদেব মন্দিরের দায়িত্বশীলরা বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেছেন।
আটক মোহাম্মদ আলী আহমদ দুপুরে বাসুদেব বাড়ি এসে মন্দিরের ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন বলে জানা যায়। এ সময় তাকে বাধা দিলে মারধর করে মন্দিরের গেইটের চাবি কেড়ে নেন। সেবায়তের স্ত্রী মন্দিরের দরজা লাগিয়ে দিয়ে ভেতরে ঢুকতে বাধা দেন। এ সময় ওই যুবক ধস্তাধস্তি করে এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
বাসুদেব সেবক সংঘের অন্যতম সদস্য অরুণাভ পাল চৌধুরী মোহন বলেন, বাসুদেব মন্দিরের সামনে দাঁড়িয়ে চিৎকার করে মন্দিরের ভেতরে সবকিছু বের করতে বলে। সে ভেতরে প্রবেশ করতে চাইলে সেবায়েত ও তার স্ত্রী বাধা দেন। এ সময় সে উত্তেজিত হয়ে উপস্থিত নারী ভক্তসহ সবার ওপর চড়াও হয়। বাধা পেয়ে যাওয়ার সময় মন্দিরের চাবি পুকুরে ফেলে দেওয়া হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় বলেন, মন্দির কমিটির পক্ষে থানায় মামলা দায়ের করা হয়েছে। যুবককে আটক করা হয়েছে। আটকের পর আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও










