ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ১২:১৮:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

মন্দিরে যৌন হেনস্থা, শিক্ষা দিতে ছাড়েননি তাপসী

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৮ পিএম, ৩১ জানুয়ারি ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ধর্মীয় অনুষ্ঠানে মন্দিরে গিয়ে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। তবে পাল্টা জবাব দিতেও ছাড়েননি তিনি।সম্প্রতি ভারতীয় এফএম রেডিও ‘ইশক’-কে দেয়া সাক্ষাৎকারে এমন অভিজ্ঞতার কথা জানান এই অভিনেত্রী।

তাপসী জানান, কয়েক বছর আগে ধর্মীয় অনুষ্ঠান গুরুপূর্ণিমা উপলক্ষে পরিবারের সঙ্গে পাঞ্জাবের গুরুদুয়ারে গিয়েছিলেন তিনি। সেদিন মন্দিরে অন্যান্য দিনের তুলনায় একটু বেশিই ভিড় ছিল। আর খাবারের স্টলে নড়াচড়া করার জায়গাও ছিল না। সেখানেই হঠাৎ তাপসী বুঝতে পারেন ভিড়ের মধ্যে কেউ একজন অনাকাঙ্খিতভাবে তাকে ছোঁয়ার চেষ্টা করছে।

তাপসী প্রথমে ভেবেছিলেন, প্রচণ্ড ভিড়ে হয়ত অনিচ্ছাকৃতভাবে এমনটা হচ্ছে। কিন্তু একই জিনিসের পুনরাবৃত্তি হওয়ায় আর চুপ থাকতে পারেননি তিনি। ঘুরে দাঁড়িয়েই সেই যৌন হেনস্থাকারীর আঙুল ধরে মুচড়ে দিয়েছিলেন।

ভবিষ্যতে যাতে এমন ঘৃণ্য অপরাধ করতে গেলে দু’বার ভাবতে হয়, সেজন্যই সেদিন প্রতিবাদ করেছিলেন বলে জানান তাপসী।

-জেডসি