ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১৯:১১:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

`মমতাকে দেখতেই এখানে আসা`: অভিনেতা সৌমিত্র’র স্ত্রী দীপা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৫ পিএম, ১৫ জানুয়ারি ২০২১ শুক্রবার

ছবি সংগ্রহ করা।

ছবি সংগ্রহ করা।

‌‌‌'মমতার কথা অনেক শুনেছি। তবে কখনও তার মুখোমুখি হইনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতেই আমার এখানে আসা।' বুধবার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসে একথাই বললেন প্রয়াত অভিনেতার স্ত্রী দীপা চট্টোপাধ্যায়।

শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করে দীপাদেবী বলেন, ভগবানের কাছে প্রার্থনা করি, উনি যেন এভাবেই লড়াই চালিয়ে যেতে পারেন এবং সুস্থ থাকেন।

দীপা চট্টোপাধ্যায় প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমিও বৌদির কথা অনেক শুনেছি। তার সঙ্গে কখনও দেখা হয়নি। আমিও তার জন্যই এসেছি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, সৌমিত্র  চট্টোপাধ্যায় ফাউন্ডেশনের জন্য যা সাহায্য লাগবে, ওরাঁ প্রস্তাব দিলে সরকার পাশে আছে।

এদিন দীপা চট্টোপাধ্যায় ছাড়াও প্রদর্শনীর উদ্বোধনে হাজির ছিলেন প্রয়াত অভিনেতার মেয়ে, নাট্যকর্মী  পৌলমী বসু।