মমতা শংকরের জন্মদিন আজ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৮ পিএম, ৭ জানুয়ারি ২০২০ মঙ্গলবার
মমতা শংকর
শাস্ত্রীয় নৃত্যকে সময়োপযোগী করে এর বিশুদ্ধ ধারা বজায় রেখে সমকালের এই প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার বাহন, নন্দিত নৃত্যশিল্পী, নৃত্য নির্দেশক ও অভিনেত্রী মমতা শংকরের আজ জন্মদিন।
ভারতীয় উপমহাদেশের কিংবদন্তী নৃত্যশিল্পী উদয়শংকর ও অমলাশংকর-এর কন্যা মমতা শংকর। তিনি সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋতুপর্ন ঘোষ, বুদ্ধদেব দাসগুপ্ত ও গৌতম ঘোষের মত পরিচালকদের একাধিক চলচ্চিত্রে তার অভিনয়শৈলী চলচ্চিত্র বোদ্ধাদের নজর কেড়েছেন।
মমতা শংকর ১৯৫৫ সালের ৭ জানুয়ারি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। তিনি পণ্ডিত রবিশঙ্করের ভাইঝি। প্রাচ্য-প্রাশ্চাত্য মিশ্র ধারার সঙ্গীতজ্ঞ আনন্দ শংকর তার দাদা।
মা অমলা শংকরের কাছে উদয় শংকর ইন্ডিয়া কালচার সেন্টারে তিনি নাচের প্রাথমিক তালিম নেন।
মমতা শংকরের স্বামী চন্দ্রোদয় ঘোষ। তাদের দুই ছেলে, রাতুল শংকর এবং রজিত শংকর।
মমতা শংকর ১৯৭৬ সালে মৃণাল সেন পরিচালিত মৃগয়া চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। মৃগয়া বছরের শ্রেষ্ঠ কাহিনি চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল।
মমতা ১৯৮৬ সালে উদয়ন নামে নৃত্য কোম্পানি প্রতিষ্ঠা করেন। মমতা শংকর ব্যালে ট্রুপের সঙ্গে ব্যাপকভাবে সারা বিশ্ব ভ্রমণ করেন। এই ট্রুপ ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৭৯ সালে এদের প্রথম প্রস্তুতি রবীন্দ্রনাথ ঠাকুর কৃত চণ্ডালিকা মঞ্চস্থ হয়। এর পর মঞ্চস্থ হয় হোরিখেলা, সীতা স্বয়ম্বরা, আজকের একলব্য, মিলাপ, শিকার, মাদার আর্থ, অমৃতস্য পুত্রা এবং শবরী।
কাজের স্বীকৃতি হিসেবে তিনি একাধিক পুরস্কার পেয়েছেন। ১৯৯২ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার - স্পেশাল জুরি পুরস্কার (কাহিনি)|:আগন্তুক। ১৯৯৩ সালে বিএফজেএ পুরস্কার - "শাখাপ্রশাখা" চলচ্চিত্রের জন্যে শ্রেষ্ঠ সহঅভিনেত্রী পুরস্কার। ২০০০ সালে বিএফজেএ পুরস্কার - "উৎসব" চলচ্চিত্রের জন্যে শ্রেষ্ঠ সহঅভিনেত্রী পুরস্কার পান।
মমতা শংকর অভিনিত ছবিগুলোর জন্যে রয়েছে, মৃগয়া (দ্য রয়্যাল হান্ট, ১৯৭৬), ওকা উরি কথা (দ্য মার্জিনাল ওয়ান্স অথবা দ্য আউটসাইডার্স, ১৯৭৭), দূরত্ব (একা ডিস্ট্যান্স, ১৯৭৮), একদিন প্রতিদিন (অ্যান্ড কোয়াইট রোলস দ্য ডন অর ওয়ান ডে লাইক অ্যানাদার (ইউএসএ), ১৯৭৯), খারিজ (দ্য কেস ইজ ক্লোজড, ১৯৮২), গৃহযুদ্ধ (ক্রসরোডস, ১৯৮২), দখল (দ্য অকুপেশন, ১৯৮২) প্রভৃতি।
উইমেননিউজ২৪.কম-এর পক্ষ থেকে এই গুণী শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও





