ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৪:০৯:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

ময়ূর-৭ লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩১ পিএম, ৩০ জুন ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর সদরঘাটে ময়ূর-৭ লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় এক ঘণ্টার বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (৩০ জুন) সকাল ১১টার দিকে লঞ্চটিতে আগুন লাগলে ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট একযোগে ১২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বেলা ১১টার দিকে লঞ্চে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে পাঁচটি ইউনিট যায়। এরপর একে একে আরও ইউনিট যোগ দিয়ে মোট ১৩টি ইউনিট কাজ করে।


জানা গেছে, ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে চলাচল করা ময়ূর-৭ লঞ্চটির দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সময় লঞ্চটি লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে দাঁড়ানো ছিল।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

//এস//