মর্গে নারীর মৃতদেহ থেকে স্বর্ণালঙ্কার চুরি, ৩ ডোম কারাগারে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৭ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে মর্গ থেকে নারীর মৃতদেহের স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় আটক ৩ ডোমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া স্বর্ণালঙ্কার। মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি বাহাউদ্দিন ফারুকি বিষয়টি নিশ্চিত করেছেন।
সকালে আদালতের মাধ্যমে তিনজনকে জেলা কারাগারে পাঠানো হয়। তারা হলেন- হাসপাতালের মর্গে দায়িত্বরত ডোম রানা এবং তার সহযোগী শাহ আলম ও সুমন।
জেলা সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বলেন, ডোমের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকেও তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফরিদুল ইসলাম বলেন, গহনা চুরির বিষয়টি আমরা পরে জেনেছি। আর ব্যবস্থাও নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার কালাচাঁন মোড়ে বাস ও ট্রাকের মাঝখানে চাপা পড়ে রিকশা আরোহী বনবাড়ীয়া সরকরি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইফরাত সুলতানা রুনী, তার ছেলে আদী ও মেয়ে ছোয়েবা মারা যায়। পরে ঘটনাস্থল থেকে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ওই শিক্ষিকা ও তার ছেলের মৃতদেহ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
জেলা ম্যাজিস্ট্রেট বরাবর পরিবার থেকে ময়নাতদন্ত না করার আবেদন করা হয়। পরে মৃতদেহ রোববার সন্ধ্যায় মর্গ থেকে বাসায় নিয়ে যান পরিবার পরিজন।
এসময় মৃত রুনির শরীরের স্বর্ণালঙ্কার না পেয়ে পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ করা হয়। পরে সোমবার বিকেলে হাসপাতালের মর্গের ডোম রানা, শাহ আলম, সুমনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
এরপর ওই নারীর গলার চেইন, দুইটি আংটি, দুইটি হাতের বালা, একজোড়া কানের দুল ও নাকফুল চুরির কথা স্বীকার করে তারা। পরে তাদের দেয়া তথ্য মতে, অভিযুক্তদের বাসা থেকে সেগুলো উদ্ধার করে পুলিশ।
-জেডসি
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











