ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ২৩:০২:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

মহানবী (সা:) এর কার্টুন প্রকাশে ক্ষোভ ঝাড়লেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৭ পিএম, ১ নভেম্বর ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) এর ব্যঙ্গাত্মক ছবি ও ইসলামকে অবমাননা করার প্রতিবাদের ঝড় বইছে তারকা অঙ্গনেও। এর মধ্যেই বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এ প্রতিবাদ জানিয়েছেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভে ফেঁটে পড়লেন দেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, আল্লাহ নিজে যাকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দিয়েছেন কেউ তাঁর সম্মান এবং মর্যাদা একটুও ক্ষুণ্ণ করতে পারে বলে আমি বিশ্বাস করি না।

পাঠকদের জন্য সেই ফেসবুক স্ট্যাটাসটি হবহু তলে ধরা হলো- আমরা যারা মুসলিম ঘরের সন্তান, মুসলমান আমাদের বোধ হবার পর থেকেই একজন মানুষকে অনেক ভালোবাসি তিনি হলেন আমাদের প্রিয় নবী এবং রাসুল হযরত মুহাম্মদ ( সাঃ )। আল্লাহ নিজে যাকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দিয়েছেন কেউ তাঁর সম্মান এবং মর্যাদা একটুও ক্ষুণ্ণ করতে পারে বলে আমি বিশ্বাস করি না। আমার এই পোস্টের মাধ্যমে বিশ্বব্যাপী নবী করিম ( সাঃ) কে নিয়ে ব্যাঙ্গ, বিদ্রুপ এবং সকলপ্রকার অপপ্রচার এবং মিথ্যাচারের প্রতিবাদ জানাই।

-জেডসি