ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২:১১:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

মহাসড়কে যানজট নেই, স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৮ পিএম, ২৫ জুন ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঈদযাত্রায় সড়ক পথে স্বস্তিতেই বাড়ি ফিরছেন মানুষ। মহাসড়কে যানজট নেই। তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে যাত্রীদের।
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকেই ঈদে ঘরমুখো মানুষের ভিড়। এই মহাসড়কে এখন পর্যন্ত যানজট সৃষ্টি না হওয়ায় স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা। 

আজ রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাতে ঘরমুখো মানুষকে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা যায়। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন তারা।
অনেককে আবার ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে চড়ে যেতে দেখা গেছে। 
যানজট নেই ঢাকা-আরিচা মহাসড়কেও। ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পেরে খুশি যাত্রীরা।