মহিলা দলের দুই গ্রুপের মারামারি, জিএস লাঞ্চিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ এএম, ১৭ নভেম্বর ২০১৯ রবিবার
মহিলা দলের দুই গ্রুপের মারামারি। ছবি : সংগৃহীত
জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে কর্মসূচি নির্ধারণ করতে শনিবার বিকেলে বৈঠকে বসেন মহিলা দলের নেত্রীরা। এই বৈঠকে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বক্তব্য দিতে গেলে সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বাধা দেযন। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে এক পর্যায়ে নেতাকর্মীরা সুলতানাকে টেনে বৈঠক থেকে বের করে দেযন।
নাম প্রকাশে অনিচ্ছুক মহিলা দলের এক নেত্রী বলেন, ‘বৈঠক শেষে সবাই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে নেমেই আফরোজা আব্বাস ও সুলতানা আহমেদের কর্মীরা একে অপরকে মারতে থাকেন এবং চুল ধরে টানাটানি করেন। এ সময় আফরোজা আব্বাসের কর্মীদের হাতে লাঞ্চিত হন সুলতানা আহমেদ।’
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কার্যালয়ের নিচে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে ঘটনার সময় আফরোজা আব্বাস বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের উপরে অবস্থান করছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে সুলতানা আহমেদ বলেন, ‘এটা একটা বিছিন্ন ঘটনা। আমরা জাতীয়তাবাদী রাজনীতি করি। আর আমাদের নেত্রী জেলখানায়। তাই আমরা কোনো দ্বন্দ্ব চাই না। কিন্তু দলের দু-চারজন আজেবাজে লোক বাইরে থেকে এসব ঘটনা ঘটাচ্ছে। এটা তেমন কিছু নয়। আমরা মিটিয়ে নেবো।’
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক




