ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ২:২০:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

মাকে মাটিতে আছড়ে মারলেন ছেলে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৬ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

খাগড়াছড়ির রামগড়ে নিজ বাসা থেকে রুমা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে পৌরসভার চৌধুরীপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

এ ঘটনায় মো. ইব্রাহিম (৩৫) নামে ওই নারীর এক ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের হাতে আটকের পর মাকে নিজ হাতে হত্যার কথা স্বীকার করেছে সে। 

রুমা বেগম চৌধুরীপাড়ার বাসিন্দা আব্দুল জলিলের স্ত্রী। ইব্রাহিম তাদের বড় ছেলে।

রামগড় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার মা ছেলে ইব্রাহীমকে ঘর থেকে বের করে দিয়েছিলেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে সে বাড়িতে এসে মায়ের সঙ্গে আবার ঝগড়া করে। পরে মা টয়লেট থেকে বের হলে ছেলে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়।

এরপর সে মাকে ওপরে তুলে মাটিতে এলোপাতাড়ি আছাড় মারতে থাকেন। এতে মায়ের নাক, মুখ ও মাথা থেঁতলে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় বাড়িতে আর কেউ ছিল না। মাকে হত্যার পর ছেলে বেহুঁশ হওয়ার ভান করে ঘরে শুয়ে থাকেন।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ছেলেকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তার গায়ের গেঞ্জিতে রক্ত মাখা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ আজ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।