মাছের ঘেরে গোসলে নেমে ভাইবোনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৪ পিএম, ৩ আগস্ট ২০২২ বুধবার
ছবি: সংগৃহীত
কুমিল্লার বরুড়ায় মাছের ঘেরে গোসল করতে নেমে ভাইবোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের আরিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার রাতে বরুড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আলী মুর্তজা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- আরিফপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে ইসমাইল (৪) ও বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা গ্রামের শাহ আলমের মেয়ে রোজা (৬)। তারা ফুফাতো ও মামাতো ভাইবোন।
জানা গেছে, রোজা ও ইসমাইল মঙ্গলবার সন্ধ্যায় খেলাধুলা শেষে বাড়ির পাশে মাছের ঘেরে গোসল করতে নেমে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা আশপাশে অনেক খোঁজাখুঁজি করে। একপর্যায়ে সন্দেহের বশে বাড়ির পাশে মাছের ঘেরে খোঁজা শুরু করে। এ সময় স্থানীয়রা ইসমাইল ও রোজার মরদেহ ঘেরে খুঁজে পায়।
এ বিষয়ে বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও










