ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৫:৪৮:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

মাছ-মাংসের স্বাদ নিতে হিমশিম সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩০ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাজারের আগুনে পুড়ছে মানুষের স্বাদ-আহ্লাদ। চলছে প্রয়োজনের চেয়ে, কম খেয়ে টিকে থাকার লড়াই। এর মধ্যে আকাশচুম্বী দরের মাছ-মাংস যেন স্বপ্ন হয়ে যাচ্ছে সীমিত আয়ের মানুষের কাছে। তবুও আপনজনের আবদার মেটানোর চেষ্টায় বাজার চষে বেড়ান অনেকেই।
সারা বাজার ঘুরেও মাছ কিনতে পারেননি জাকিয়া। বেশ কিছুক্ষণ দর কষাকষির পর কিনে নিলেন, মাছের মাথা আর কাঁটা। দুই ছেলে-মেয়ের আবদার মেটাতে এমন করুণ পরিস্থিতির মুখোমুখি বেসরকারি এই চাকরিজীবী।

বাজারে গিয়ে এমন হিমশিম খাচ্ছে জাকিয়ার মত সীমিত আয়ের অসংখ্য পরিবার। চাহিদা থাকলেও উচ্চমূল্যের কারণে ক্রয়ক্ষমতা হারিয়েছেন অনেকে। বিক্রেতারা বলছেন প্রতিনিয়ত কমছে বিক্রি।
১১শ' টাকায় খাসি, আর সাড়ে ৭শ' টাকায় গরুর মাংস কেনার সামর্থ্যইবা আছে কয়জনের? উৎসব-আয়োজনে গরু-খাসির বিকল্প নেই বলেই ব্যবসা টিকে আছে। এমন মত, মাংস বিক্রেতার।
সরকারি হিসেবে, গত এক বছরে ২০ থেকে ৩০ শতাংশ বেড়েছে সব ধরনের মাছ ও মাংসের দাম।