মাঝরাতে মেঘনা নদীতে বরিশালগামী লঞ্চে আগুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৩ এএম, ৯ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
চাঁদপুরের মেঘনা নদীতে বরিশালগামী যাত্রীবাহী এমভি সুরভী-৯ নামের লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (৮ জানুয়ারি) রাত ১২টার দিকে মতলব উত্তরের মোহনপুর এলাকায় এই ঘটনা ঘটে।
লঞ্চের ইঞ্জিনের সাইলেন্সার থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা যায়। তবে লঞ্চে থাকা স্টাফদের তৎপরতায় দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে নৌ-ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে।
জানা যায়, এমভি সুরভী-৯ নামের লঞ্চটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। রাত ১২টার দিকে মোহনপুর এলাকা অতিক্রমকালে লঞ্চের ইঞ্জিনরুমে ইঞ্জিনের সাইলেন্সার থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় লঞ্চে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে লঞ্চের স্টাফদের প্রচেষ্টায় প্রথমেই আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. কায়ছারুল ইসলাম , লঞ্চের ইঞ্জিনের সাইলেন্সার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। যাত্রীরা নিরাপদে আছেন। নিরাপত্তার স্বার্থে বিআইডব্লিউটিএর একটি টিম লঞ্চে তাদের সঙ্গে বরিশাল যাবে। এ ছাড়া কোস্টগার্ডের একটি টিম চাঁদপুর সীমানা পর্যন্ত লঞ্চটিকে এগিয়ে দিয়ে আসবে।
বিআইডব্লিউটিএ আরও জানান, লঞ্চটি থেকে যাত্রীদের অন্য লঞ্চে তুলে দেওয়ার জন্য বলা হয়েছে।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা



