মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, পাইলট নিহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৩ এএম, ৩ জুন ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
পর্তুগালের দক্ষিণাঞ্চলে একটি এয়ার শো চলাকালীন মাঝ আকাশে দুটি ছোট বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির বিমান বাহিনী জানিয়েছে এ দুর্ঘটনায় একজন পাইলট নিহত হয়েছেন।
রোববার (২ জুন) সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
দেশটির বিমান বাহিনীর পক্ষ থেকে দেওয়া সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে বিমান বাহিনী এই ঘোষণা দিচ্ছে যে, বিকেল ৪টা ৫ মিনিটে (স্থানীয় সময়) বেজা এয়ার শো-তে দুটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে।
তবে এর মধ্যে একটি বিমানের পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে পর্তুগিজ গণমাধ্যম। বিমান দুটি ‘ইয়াকভলেভ ইয়াক-৫২’ (সোভিয়েত ডিজাইন) মডেলের বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিমান বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায় এবং বেজা এয়ার শো’র আয়োজকরা অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করে।
পর্তুগালের প্রতিরক্ষামন্ত্রী নুনো মেলো মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, বিমানবাহিনী তদন্ত শুরু করবে।
সামাজিক মাধ্যমেও এ ঘটনার একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে বিমান বিধ্বস্ত হতে দেখা গেছে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক