মাতৃত্বকালীন ভাতার পরিমাণ বৃদ্ধি করা হবে : চুমকি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:২৪ পিএম, ১৪ মে ২০১৮ সোমবার
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, আগামী অর্থবছর মাতৃত্বকালীন ভাতার পরিমাণ প্রতিমাসে পাঁচশত টাকা থেকে বাড়িয়ে আটশত টাকা করা হবে। পাশাপাশি, মাতৃত্বকালীন ভাতার মেয়াদ ২ বছর থেকে বাড়িয়ে ৩ বছর করার পরিকল্পনা করছে সরকার।
তিনি বলেন, ‘বর্তমানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় ৮ লক্ষ দরিদ্র নারীকে মাতৃত্বকালীন ভাতা দেয়া হচ্ছে। তারা মাতৃত্বকালীন ভাতা হিসেবে প্রতিমাসে ৫শ’ টাকা হারে পাচ্ছেন। আগামী অর্থবছরে এ ভাতার পরিমান বৃদ্ধি করে ৮শ’ টাকা করা হবে।’
আজ রোববার বিকালে বিশ্ব মা দিবস উপলক্ষে রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত এক আলোচনা ও সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ৫ জন স্বপ্নময়ী মাকে সম্মাননা প্রদান করা হয়। স্বপ্নজয়ী মায়েদের মধ্যে রয়েছেন দিনাজপুরের মোছা. নাজমা রহিম। তার এক ছেলে বিচারপতি এম. এনায়েতুর রহিম এবং আরেক ছেলে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
স্বপ্নজয়ী অন্য মায়েরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার ফিরোজা বেগম, মানিকগঞ্জের মানিক জান ও আরতী রানী বনিক এবং মৌলভীবাজারের মীরা দে।
মহিলা বিষয়ক অধিদপ্তরের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাপরিচালক কাজী রওশন আরা। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, সুস্থ স্বাভাবিক শিশুর জন্ম নিশ্চিত করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নানাবিধ কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ‘বর্তমানে একজন দরিদ্র মা ২ বছর পর্যন্ত মাতৃত্বকালীন ভাতা পেয়ে থাকেন। কিন্তু শূন্য থেকে ৫ বছরের মধ্যে শিশুর ৯০ শতাংশ শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। তাই এ সময় মা ও শিশুর পুষ্টিকর খাবার খাওয়া খুবই জরুরী। এ বিষয়টি বিবেচনায় রেখে মন্ত্রণালয় মাতৃত্বকালীন ভাতার মেয়াদ ২ বছর থেকে বাড়িয়ে ৩ বছর করার পরিকল্পনা করছে।’ তিনি কন্যা শিশুদের প্রতি যতœবান হওয়ার আহবান জানান।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু






