মাতৃত্বের জন্য বিরতি, ফের কোর্টে ফিরছেন কিতোভা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৭ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার
পেত্রা কিতোভা। —ফাইল চিত্র।
সাময়িক বিরতির পর আবার টেনিস কোর্টে ফিরছেন পেত্রা কিতোভা। দু’বারের উইম্বলডন চ্যাম্পিয়ন সন্তানের জন্ম দেওয়ার জন্য ১৫ মাস টেনিস থেকে দূরে ছিলেন। গত জুলাইয়ে মা হয়েছেন ৩৪ বছরের এই টেনিস খেলোয়াড়।
২০১১ এবং ২০১৪ সালে উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছিলেন কিতোভা। ২০১৯ সালের পর তিনি কোনও গ্র্যান্ড স্ল্যামের শেষ আটেও পৌঁছতে পারেনি। ২০২৩ সালের জুলাই মাসে তিনি বিয়ে করেন কোচ জিরি ভানেককে। বিয়ের কিছু দিন পর অন্তঃসত্ত্বা হন। সন্তানের জন্য টেনিস থেকে সরে গিয়েছিলেন বিশ্বের প্রাক্তন দু’নম্বর এই নারী টেনিস খেলোয়াড়। পুত্রসন্তানের সাত মাস বয়স হওয়ার পর আবার কোর্টে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
চেকিয়ার টেনিস খেলোয়াড় সমাজমাধ্যমে ভিডিও বার্তায় বলেছেন, ‘‘ছেলে পিটারের জন্য ১৫ মাস টেনিস থেকে দূরে ছিলাম। আবার কোর্টে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। বিরতির এই সময়টায় টেনিস এবং প্রতিযোগিতার অভাব ভীষণ অনুভব করেছি।’’
কিতোভা জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে আবার অনুশীলন শুরু করবেন। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে টেক্সাসের একটি প্রতিযোগিতায় নামবেন। তার পর মার্চে মায়ামি ওপেনে খেলতে চান। ২০২৩ সালের অক্টোবরে শেষ চিন ওপেনে খেলেছিলেন। দু’টি গ্র্যান্ড স্ল্যামসহ ৩১টি সিঙ্গলস খেতাব রয়েছে তার ঝুলিতে।
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী











