মাথার উপর থেকে বিশাল ছাতাটা হঠাৎ সরে গেল: অপর্ণা সেন
অপর্ণা সেন | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ১৫ নভেম্বর ২০২০ রবিবার
ফাইল চিত্র।
আমার প্রথম ছবির প্রথম নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়। ছেলেবেলায় আমাকে পাত্তাই দিতেন না। আস্তে আস্তে যত বড় হলাম, দেখলাম আমি ওঁর বন্ধুস্থানীয় হয়ে উঠছি। আগে তো 'সৌমিত্রকাকা' বলতাম। তার পরে আপনা থেকেই 'কাকা' থেকে বন্ধু হয়ে উঠলেন। ভীষণ রুচিশীল, সাহিত্যচর্চা করা একজন মানুষ। শ্যুটিঙের মাঝে তাই অনেক বিষয় নিয়ে কথা বলা যেত। ওঁর ছেলে যেমন এক সময় মানসিকভাবে অসুস্থ হয়েছিল, ঠিক তেমনই আমার বোন। এই নিয়ে আমরা কত আলোচনা করেছি! এখন ওঁর ছেলে অবশ্য ঠিক হয়ে গেছে।
প্রসঙ্গত, সৌমিত্র চট্টোপাধ্যায় আর তাঁর স্ত্রী আমাদের পারিবারিক বন্ধু হয়ে গিয়েছিলেন। মা-বাবার সঙ্গে ওঁর অনেক কালের যোগাযোগ। ছেলেবেলায় কিন্ত আমাকে পাত্তাই দিতেন না। আস্তে আস্তে যত বড় হলাম, এক সঙ্গে কাজ হল। জুটি তৈরি হল। আমরা অবশ্য কেউ জুটি নিয়ে ভাবতাম না। তবে যখন পরিচালনা করতে এলাম উনি মজা করে বললেন, "যাহ্! এ তো বড় পরিচালক হয়ে গেল। আমাদের একসঙ্গে কাজ কি করে হবে?"
থেকে থেকেই মজা করে বলতেন, "বড় পরিচালক, তোমার ছবিতে কবে কাজ করব?" আমার ছবি 'পারমিতার একদিন'-এ কাজ হল।
অমূল্য-মৃণ্ময়ী জুটি আবার ফিরেছিল সুমন ঘোষের 'বসু পরিবার'-এর হাত ধরে
কত বছর কেটে গেল। কত বার সেটে আমি জীবনানন্দ বলছি, তো উনি রবীন্দ্রনাথ বলছেন। শ্যুটের মধ্যেই কত অন্য ধারার চর্চা হত।
সত্যজিৎ রায়ের 'সমাপ্তি' ছবির এ বার ৫৯ বছর। এতগুলো বছর পরে অমূল্য-মৃণ্ময়ী জুটি আবার ফিরেছিল সুমন ঘোষের 'বসু পরিবার'-এর হাত ধরে। এর পরে আমরা করেছি ‘বহমান’।
মনে পড়ছে আমার, এই ছবির জন্য আমরা অক্সফোর্ড বইয়ের দোকানে শ্যুট করছি। একটি বই দেখিয়ে জানতে চেয়েছিলাম, "এই বইটি তুমি পড়েছ?" বললেন, "না পড়া হয়নি।" আমি বললাম, "একটু দাঁড়াও।"
আমি চট করে গিয়ে তার পর নিচ থেকে বইটা কিনে আনি। ওঁকে হাতে দেওয়ার পর ভীষণ অপ্রস্তুত। বলে উঠলেন, "না, না, এ কী! এ সব কী করছ?" কিন্তু ভিতরে ভিতরে ভীষণ খুশি হয়েছিলেন, এটাও বুঝতে পারছিলাম। পরে সুমন ঘোষকে বলেছিলেন, "এই মেয়েটা পড়াশোনা করে। ভাল লাগে। এই তো আমাকে বই কিনে দিল।" আমাদের মধ্যে সাহিত্য, সিনেমা নিয়ে অনেক কথা হত। এখন সেই সব স্মৃতিই ফিরে ফিরে আসছে।
আমি আর পারছি না। এ সময় কথা বলা যায় না। কষ্ট হচ্ছে। আসলে শোনার পরে কিছুতেই বিশ্বাস করতে ইচ্ছে করছিল না। খুব আশা করেছিলাম, উনি যুদ্ধে জিতে ফিরবেন। মানিককাকা অনেক বছর আগেই চলে গিয়েছেন। তার পর একে একে চলে গেলেন আমার মা-বাবা, মৃণালকাকা। এবার সৌমিত্র-ও। কাকে যেন বলছিলাম, আমার চেনা জগৎটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। মাথার উপর থেকে বিশাল ছাতাটা হঠাৎ করে সরে গেল।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও








