ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ২০:২২:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

মাদক মামলায় দিয়া মির্জার প্রাক্তন ম্যানেজার গ্রেফতার

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৫ পিএম, ১০ জানুয়ারি ২০২১ রবিবার

দিয়া মির্জা।  ফাইল ছবি।

দিয়া মির্জা। ফাইল ছবি।

মাদক মামলায় এবার বলিউড অভিনেত্রী দিয়া মির্জার প্রাক্তন ম্যানেজার রাহিলা ফার্নিচারওয়ালাকে গ্রেফতার করেছে ভারতীয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। গ্রেফতার করা হয়েছে রাহিলার বোন শায়িস্তাকেও।

জানা গেছে, তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করেছে এনসিবি।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা ধরে উঠে আসে বলিউডে মাদক যোগের প্রসঙ্গ। যে মামলায় তদন্ত চালিয়ে যাচ্ছে এনসিবি। শনিবার মুম্বইয়ের বান্দ্রা এলাকায় তল্লাশি চালায় এনসিবি। দুই ভারতীয় ও দুই ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

তল্লাশি চালিয়ে যশবন্ত হাইটস নামে একটি বিল্ডিংয়ে বেশকিছু ক্যুরিয়ার বাজেয়াপ্ত করা হয়। যে ক্যুরিয়ারগুলি থেকে মোট ২০০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর।

গ্রেফতারকৃত দুই ভারতীয় মধ্যে একজন রাহিলা ফার্নিচারওয়ালা এবং অপরজন তার বোন শায়িস্তা ফার্নিচারওয়ালা।

এর আগে মাদক মামলায় সুশান্ত সিং রাজপুতের পরিচালক বন্ধু ঋষিকেশ পাওয়ারকে সমন পাঠিয়েছে এনসিবি। তবে তিনি এই মুহূর্তে নিখোঁজ। আপাতত তার খোঁজ চালাচ্ছে এনসিবি।