ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ১৪:২৫:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

মাদারীপুরে নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫১ পিএম, ৯ আগস্ট ২০২২ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে পদ্মাসেতুর অ্যাপ্রোচ সড়ক থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। মৃত নারীর নাম মালঞ্চ বেগম (৪০)। মঙ্গলবার ভোরে মাদবরচর ইউনিয়নের মোল্লারবাজার এলাকার সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে, শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী জানান, মালঞ্চ বেগম উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের দেওয়ান কান্দি এলাকার ইলিয়াস দেওয়ানের স্ত্রী। রাস্তা পার হতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার ভোরে সড়কের উপর একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা ৯৯৯-এ ফোন দিয়ে জানালে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তবে কোন পরিবহন বা গাড়ির চাপায় এ দুর্ঘটনা ঘটেছে তা জানা সম্ভব হয়নি।

ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের লোকজন থানায় এসে লাশ শনাক্ত করেন।