মাধুরী দীক্ষিত: শীর্ষে যেতে লড়তে হয়েছে
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫১ পিএম, ৯ এপ্রিল ২০২১ শুক্রবার
মাধুরী দীক্ষিত: শীর্ষে যেতে লড়তে হয়েছে
মাধুরী দীক্ষিত নিজেই ইন্ডাস্ট্রিতে একটি প্রতিষ্ঠান। কিন্তু এমনও দিন ছিল যখন মাধুরীকে দরজায় দরজায় ঘুরতে হয়েছে একটা সুযোগের জন্য।
একবার তো সানি দেওলের সঙ্গে অভিনয় করবেন বলে মরিয়া হয়ে উঠেছিলেন তিনি। সানির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বলে চেষ্টার কোনও ত্রুটি রাখেননি মাধুরী।
কেরিয়ারের শুরুতে মাধুরীকে বেশিরভাগ সময়েই সহ-নায়িকা বা পার্শ্বনায়িকার ভূমিকায় অভিনয় করতে হত।
প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ‘দয়াবান’ ছবিতে তো তাকে বিনোদ খান্নার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়েছিল। পরে এই নিয়ে আক্ষেপও করেছিলেন মাধুরী।
কেরিয়ার শুরুর সময়ে মাধুরীর সঙ্গে আলাপ হয়েছিল রাকেশ নাথের। সে সময় রাকেশ ছিলেন অনিল কপূরের ম্যানেজার। রাকেশের দায়িত্ব ছিল মাধুরী যাতে ভাল ছবিতে সুযোগ পান, সেদিকে খেয়াল রাখা।
প্রথম সারির নায়কদের সঙ্গে অভিনয়ের সুযোগ, তারকাখচিত ছবিতেও ভাল ভূমিকায় অভিনয়ের সুযোগ—এ সব মাধুরীর জন্য নিশ্চিত করাই ছিল রাকেশের মূল কাজ।
সে সময় গুলশন রাইয়ের ছেলে প্রযোজক রাজীব রাই একটি ছবি করছিলেন। ছবিতে নায়ক ছিলেন নাসিরুদ্দিন শাহ, সানি দেওল এবং জ্যাকি শ্রফ। নায়িকার ভূমিকায় সুযোগ পেয়েছিলেন সঙ্গীতা বিজলানি এবং সোনম।
ছবিতে নেওয়া হয় মাধুরীকেও। রাকেশ প্রযোজককে বলেছিলেন মাধুরীকে নিতে হলে নায়িকাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে হবে। প্রথমে মাধুরীকে নাসিরুদ্দিন শাহের বিপরীতে সুযোগ দেওয়া হয়। কিন্তু রাকেশ এই জুটিতে খুশি ছিলেন না।
কারণ বাণিজ্যিক ছবির তুলনায় নাসিরুদ্দিন অনেক বেশি জনপ্রিয় ছিলেন সমান্তরাল ছবিতে। তার পরিবর্তে সানি দেওলকে নায়ক হিসেবে মাধুরীর বিপরীতে চেয়েছিলেন রাকেশ।
রাকেশের বহু অনুরোধে অবশেষে রাজি হন প্রযোজক। ১৯৮৯ সালে ‘ত্রিদেব’ ছবিতে সানির বিপরীতে নায়িকা হন মাধুরী। তবে যত দিনে ‘ত্রিদেব’-এর শ্যুটিং শুরু হয়েছিল, তত দিনে ছবিটা বেশ পাল্টে গিয়েছিল।
১৯৮৮ সালে মুক্তি পেয়েছিল ‘তেজাব’। বক্সঅফিসে এই ছবির সাফল্যের জেরে অনেকটাই বেড়ে গিয়েছিল মাধুরীর জনপ্রিয়তার পারদ। তার প্রভাব পড়েছিল ‘ত্রিদেব’ ছবির শ্যুটিং-এও। ছবির স্বার্থেই প্রযোজকরা মাধুরীর দৃশ্য বাড়িয়ে দিয়েছিলেন।
‘ত্রিদেব’-এর ‘ওয়ে ওয়ে’ গানে প্রথমে তিন নায়িকার মধ্যে মাধুরীকে এক কোণে রাখার কথা হয়েছিল। পরে তাকেই মাঝখানে রাখা হয়। দু’পাশে থাকেন সঙ্গীতা এবং সোনম।
সানি দেওলের সঙ্গে ‘ম্যায়ঁ তেরি মহাব্বত মেঁ’ গানের দৃশ্যে মাধুরীর অভিনয়ও নজর কেড়েছিল দর্শকদের।
‘ত্রিদেব’-এর মুক্তির আগে মাধুরীর ‘রাম লক্ষ্মণ’, ‘প্রেম প্রতিজ্ঞা’-র মতো বক্স অফিস সফল ছবিগুলিও হলে চলে এসেছিল। ফলে বলিউডে মাধুরীর অবস্থান পাল্টে গিয়েছিল।
এক সময় সুযোগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকা মাধুরী এবার নিজেই সুযোগ প্রত্যাখ্যান করেত লাগলেন। নবাগতা মাধুরী ধীরে ধীরে পৌঁছে গেলেন জনপ্রিয়তার শীর্ষে।
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী






