মানসিক অবসাদ ডায়াবিটিস ডেকে আনতে পারে
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৯ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২ সোমবার
প্রতীকী ছবি
মানসিক অবসাদ ও ডায়াবিটিস কি পরস্পর সম্পর্কযুক্ত? উত্তর হবে হ্যাঁ। ডায়াবিটিস এবং মানসিক অবসাদ পরস্পর ভীষণভাবে জড়িতে। তাই সাবধান!
কোনও ব্যক্তি যদি ডায়াবিটিস আক্রান্ত হন তা হলে যেমন তার মানসিক অবসাদে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়, তেমনই কোনও ব্যক্তি মানসিক অবসাদে আক্রান্ত হলে তার ডায়াবিটিস হওয়ার সম্ভাবনাও যথেষ্ট। তবে এই বিষয়টির মধ্যে একটি আশার কথাও লুকিয়ে রয়েছে। যে হেতু এই দু'টি সমস্যা পারস্পরিক সম্পর্কযুক্ত, তাই এদের চিকিৎসা একই সঙ্গে হওয়া সম্ভব এবং একটি রোগের প্রকোপ কমলে তার সঙ্গে তাল রেখে কমে যেতে পারে অন্য রোগটির ঝুঁকিও। দেখে নিন, কী ভাবে একটি রোগ ডেকে আনতে পারে আরেকটিকে।
১। বিশেষজ্ঞদের মতে, ডায়াবিটিস রোগীদের ক্ষেত্রে সামগ্রিক স্বাস্থ্যগত ঝুঁকি বেড়ে যায়, যা অন্য একাধিক রোগ ডেকে আনতে পারে। ফলে রোগীর মনে ঢুকে যেতে পারে স্বাস্থ্য সংক্রান্ত দুশ্চিন্তা। দীর্ঘদিন এই দুশ্চিন্তা থাকলে তা মানসিক সমস্যা ডেকে আনতে পারে।
২। ডায়াবিটিস রোগের ফলে বেশ কিছু দৈনন্দিন অভ্যাসে পরিবর্তন আনতে হয়। বিশেষত খাদ্যাভ্যাস ও জীবনচর্চায় বেশ কিছু পরিবর্তন আনতে বাধ্য হন রোগী। জীবনচর্যার এই আকস্মিক পরিবর্তন মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে।
৩। উল্টো দিক থেকে দেখলে, মানসিক চাপ ও মানসিক অবসাদের মত সমস্যা বিভিন্ন গ্রন্থি থেকে হরমোন ক্ষরণকে প্রভাবিত করে। বিশেষত, হরমোনের ভারসাম্য বিগড়ে গেলে তা ডায়াবিটিস রোগীদের পক্ষে বেশ বিপজ্জনক হয়ে উঠতে পারে।
৪। মানসিক অবসাদের ফলে দৈনন্দিন জীবনে একাধিক পরিবর্তন আসতে পারে। অনেকেই মানসিক অবসাদে অতিরিক্ত ধূমপান ও মদ্যপান করেন। এই অভ্যাসগুলি ছাড়াও দেখা দিতে পারে শরীরচর্চায় অনীহা কিংবা খাদ্যাভ্যাসের অনিয়ম, যা ডায়াবিটিস রোগের ঝুঁকি বাড়িয়ে দেয় অনেকটাই।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ




