ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৮:১৫:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

মানিকগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২০ এএম, ১৫ জুলাই ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

মানিকগঞ্জের সিংগাইরে নিজের বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা শহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সিংগাইর জয়মন্টপ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা শামিম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার শহিদুল ইসলামের বাড়ি সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চর দুর্গাপুর এলাকায়।

এসআই মাসুদ রানা জানান, গত ২৪ জুন বাড়ি ফাঁকা পেয়ে শহিদুল ইসলাম তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে। ১৩ জুলাই আবারও ধর্ষণের সময় তার স্ত্রীর হাতে ধরা পড়ে। এসময় তার স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে শহিদুল পালিয়ে যায়। এ ঘটনায় ওই রাতে মেয়েটির মা বাদী হয়ে সিংগাইর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন।

মামলার পর অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আজ আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।