মারধরের শিকার সেই ছাত্রলীগ নেত্রীর থানায় লিখিত অভিযোগ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩১ পিএম, ১৬ জানুয়ারি ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
মারধরের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ও হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বী থানায় লিখিত অভিযোগ করেছেন।
শুক্রবার রাতে শাহবাগ থানায় মারধরকারী নিজ সংগঠনের পাঁচজন নেতাকর্মীর বিরুদ্ধে এই অভিযোগ করেন তিনি।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার অভিযোগপত্র গ্রহণ করে এসআই রইছ উদ্দীনকে আইও হিসেবে নিয়োগ করেন।
এর আগে গত ২১ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে নিজের সংগঠনের দুই নেত্রী ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি এবং শামসুন নাহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেসমিন শান্তা তাকে ডেকে নিয়ে মারধর করেন।
লিখিত অভিযোগে তন্বী পাঁচজনের নাম উল্লেখ করেন। তারা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি, শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াসমিন শান্তা, ছাত্রলীগ নেতা শাহজালাল, এনামুল ও তানসেন।
ফাল্গুনী দাস তন্বী জানান, আমি একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে নিজের ওপর হামলাকারীদের বিচারের জন্য লিখিত অভিযোগ করেছি।
এ বিষয়ে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার জানান, তিনি (ছাত্রলীগ নেত্রী) একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের সত্যতা যাচাই করার জন্য আমরা একজন এসআইকে দায়িত্ব দিয়েছি। প্রাথমিক সত্যতা পাওয়া গেলে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হবে।'
-জেডসি
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক




