মারা গেছেন চিত্রনায়িকা সিলভি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ৭ জুলাই ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
মারা গেছেন চিত্রনায়িকা সিলভি আজমী চাঁদনী। মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে বগুড়ার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ((ইন্না লিল্লাহি...রাজিউন)। সিলভি মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক বিপ্লব শরীফ।
তিনি জানান, অনেক দিন ধরে থাইরয়েড সমস্যার চিকিৎসা নিচ্ছিলেন সিলভি। আর্থিক টানাপোড়েনও পড়েছিলেন তিনি। অভাবের কারণে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছিল না। ঢাকার হেলথ কেয়ারে ভর্তি ছিলেন অনেক দিন। এরপর তিনি বগুড়ায় যান এবং সেখানকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
সিলভি সিনেমা জগতে আসেন ২০০৭ সালে বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে। চলচ্চিত্রে তার অভিষেক হয় শাহাদাত হোসেন লিটন পরিচালিত ‘বল না কবুল’ সিনেমার মাধ্যমে। সেখানে শাকিব খানের ছোট বোনের চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর ২০১০ সালে ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমায় ইমনের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেন সিলভি। তবে এ সময় তিনি চাঁদনী নামে পরিচিত হন।
এছাড়াও নাজিমুদ্দিন চেয়ারম্যানের প্রযোজনায় ৬টি সিনেমা করেছেন তিনি। মান্নান গাজীপুরী পরিচালিত একটি ছবিতেও দেখা গেছে তাকে।
উল্লেখ্য, ২০১১ সালে কক্সবাজারের এক হোটেল থেকে ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন সিলভি। এ সময় তার সঙ্গে চলচ্চিত্র পরিচালক জিএম সারওয়ারসহ আরও ছয়জন ছিলেন। এ কারণে তারা বেশ দীর্ঘদিন কারাগারে ছিলেন। পরে ২০১৪ সালের ১৫ আগস্ট সিলভি জামিনে মুক্তি পান।
-জেডসি
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও