মার্কিন নারীদের মধ্যে অ্যালকোহলজনিত মৃত্যু বাড়ছে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
অ্যালকোহল বা মদ পানের বিষয়টিকে পশ্চিমা পুরুষ ও নারীদের জন্য অনেকটা নৈমিত্তিক ব্যাপার বটে। কিন্তু অভ্যাসটি নিয়ে ভয়াবহ তথ্য উঠে এসেছে সমীক্ষায়। বলা হচ্ছে, বর্তমানে এই চর্চা বিপদ বাড়াচ্ছে পশ্চিমা নারীদের। সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে বলছে, মার্কিন নারীদের মধ্যে বৃদ্ধি পেয়েছে অ্যালকোহলজনিত মৃত্যু। যামা ওপেন নেটওয়ার্ক নামের একটি সমীক্ষা প্রতিষ্ঠান মার্কিনিদের ডেথ সার্টিফিকেটের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে।
তাদের দাবি, ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত এই ধরণের মৃত্যুর সংখ্যা মহিলাদের মধ্যে বৃদ্ধি পেয়েছে। দেখা গেছে, শ্বেতাঙ্গ ও ল্যাটিনো নারীরাই বেশি অ্যালকোহলজনিত কারণে মারা যাচ্ছেন। তাদের মধ্যে নেশারদ্রব্যে আসক্তিও বেশি।
সমীক্ষা সংস্থা জানিয়েছে, ২০০০ সাল থেকে পশ্চিমাদের মধ্যে অ্যালকোহল আসক্তি কারণে মৃত্যু নিয়ে সমীক্ষা চালিয়ে আসছেন। ২০০৫ সালে এসে অ্যালকোহলজনিত সমস্যায় ভুগে মৃত্যুর সংখ্যা মার্কিন নারীদের মধ্যে সবচেয়ে বেশি। ২০০০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত মৃতের হার ছিল ০.৬ শতাংশ। এরপর ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত সীমক্ষায় দেখা গেছে, সেই হার বেড়ে ৪.২ শতাংশে পৌঁছে গেছে। ২০১৩-২০১৬ সালের সমীক্ষা অনুযায়ী, অ্যালকোহলজনিত নেশায় ৭.১ শতাংশ নারীর মৃত্যু হয়েছে।প্রতি বছরই এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পর্যালোচনা করে দেখা গেছে, বেশিরভাগ মার্কিন প্রাপ্তবয়স্ক তরুনী মদের নেশায় আসক্ত।
আমেরিকার ন্যাশনাল ক্যান্সার ইন্সিটিটিউটের বিশেষজ্ঞ নেল ফ্রিডম্যান জানিয়েছেন, ২০১৭ সাল থেকে ফের সমীক্ষা শুরু হয়েছে। অ্যালকোহলের আসক্তি মার্কিনিদের স্বাস্থ্যকে হুমকির মধ্যে ফেলেছে। পুরুষদের চেয়ে ঝুঁকিতে রয়েছেন নারীরাই। মদের নেশায় মহিলাদের মধ্যে লিভারজনিত বিভিন্ন সমস্যার জন্ম দিয়েছে। তাতে লিভার ক্যান্সারও বেড়ে চলেছে নারীদের মধ্যে। তা ছাড়া মদপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনাও মৃত্যুর সংখ্যা বেড়েছে।
-জেডসি
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম











