মার্কেট থেকে শিশু অপহরণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:৩১ পিএম, ৩ জুন ২০১৮ রবিবার
দিনাজপুরের ঘোড়াঘাটে আফিফা নামে একটি শিশুকে মার্কেট থেকে অপহরণ করা হয়েছে। তার বয়স ২ বছর ৬ মাস।ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ হাটে সাজু গার্মেন্টসে শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটি ঘোড়াঘাট পৌর শ্যামপুর কলেজপাড়া গ্রামের আখিনুর রহমানের মেয়ে।
জানা গেছে, আফিফাকে নিয়ে মা নাহিদা আক্তার, নানি সাগরিকা বেগম ও মামি মারুফা রাণীগঞ্জ হাটে কেনাকাটা করতে যান। তারা বাজারে সাজু গার্মেন্টসে কাপড় দেখার সময় শিশুটি অপহরণ হয়ে যায়।
বাজারে অনেক খোঁজাখুঁজির পর ঘোড়াঘাট থানায় অবগত করা হলে তাৎক্ষণিক ওসি আমিরুল ইসলাম ও হাকিমপুর সার্কেলের এএসপি আকিউল ইসলাম ঘটনাস্থলে যান। সাজু গার্মেন্টেসে থাকা সিসি ক্যামেরাতে দেখেন এক অপরিচিত লাল ওড়না পরা নারী শিশুটিকে অপহরণ করে নিয়ে যাচ্ছেন। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
আজ রোববার সকালে ওসি আমিরুল ইসলাম জানান, শনিবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে। তবে শিশু আফিফাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে আফিফার বাড়িতে চলছে শোকের মাতম। মা নাহিদা আক্তার মেয়ের শোকে বার বার মুর্ছা যাচ্ছেন।
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭











